বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময়

ইচ্ছা থাকলেই উপায় হয়…

Sharing is caring!

মো:আরিফ হোসেন (অতিথি প্রতিবেদক): সদিচ্ছা থাকলেই সমাজের হতদরিদ্র মানুষের সেবা করা যায়। তারই প্রমান রাখলেন বরিশাল মহানগর ছাত্রলীগের সদস্য আবিদুর রহমান ইমন। সমাজের উচ্চবিক্ত ও নিম্নবিত্তের মাঝে বিভেদের দেওয়াল তুলে দিতে স্থাপন করলেন মানবতার দেয়াল। বরিশাল নগরের ভাটিখানার মুখে একটি দোকানের দেয়ালে গরীব অসহায় মানুষের সেবা করার উদ্দেশ্যে স্থাপিত এই দেয়ালে যে কোন সামর্থবান ব্যাক্তি তাদের অব্যবহ্নিত পোষাকসহ যে কোন জিনিস ওই স্থানে রেখে আসবেন। অন্য দিকে হতদরিদ্র যাদের ক্রয় করার ক্ষমতা নেই তারা তাদের প্রয়োজনীয় পোষাক কিংবা বস্তুু ওই স্থান থেকে নিয়ে আসবেন। এই উদ্দোগ্যে ইমনের সাথে রয়েছেন তারই সহকর্মী ছাত্রলীগ সদস্য তনু,ইষান,বাবু,সিয়াম,সাদসহ বেশ কয়েকজন তরুন। এদিকে তাদের এই কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন বরিশালের সুশিল সমাজ। এবিষয়ে নগরের আপন সংগীত সংগঠনের প্রতিষ্টাতা পরিচালক বাবুল হাওলাদার আজিজ বলেন,যেখানে বিভিন্ন বির্তকিত কর্মকান্ডে ছাত্রলীগ সমালোচিত সেখানে তাদের এই উদ্দোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। আমরা চাই অন্য ছাত্র সংঠগন ছাড়াও সমাজের তরুনরা এধরনের মহতি কাজে এগিয়ে আসুক। এবিয়য়ে স্থানীয় মসজিদের ইমাম বলেন,ওনারা যা করছেন তার কোন তুলনা নেই। এধরনের বিষয় বরিশালে এই প্রথম। আমরা আল্লাহর কাছে দোয়া কমনা করি যাতে আল্লাহ তাদের মানুষের সেবা করার মনবাসনা পূর্ন করেন। তবে ভিন্নতর মন্তব্য করেছেন স্থানীয় সাংবাদিক খাজা পিকু। তিনি বলেন,শুধু মানবতার দেয়াল স্থাপন করলেই চলবেনা। নিয়মিত এটির দেখভালসহ চোকাইদের হাত থেকে রক্ষার জন্য নিরাপত্তার বিষয়টিও দেখতে হবে। বিষয়টি নিয়ে আলাপকালে মানকতার দেয়ালের উদোক্তা আবিদুর রহমান ইমন বলেন,আমার অবস্থান থেকে সমাজের জন্য কিছু করার তাগিদ থেকেই এটি স্থাপন করেছি। আমাদের পরিকল্পনা আছে,নগরের মডেল স্কুল,বিএম কলেজসহ নগরের বিভিন্ন স্থানে এই মানবতার দেয়াল স্থাপন করবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD