বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
ক্যাটরিনাকে নিয়ে ফিরছেন শাহরুখ?

ক্যাটরিনাকে নিয়ে ফিরছেন শাহরুখ?

Sharing is caring!

শাহরুখ খানের পরবর্তী সিনেমা এখন বলিউড ইন্ডাস্ট্রির অন্যতম আলোচ্য বিষয়। অনেকেই ভেবেছিলেন শনিবার (০২ নভেম্বর) জন্মদিনে নিজের নতুন সিনেমার কথা জানাবেন ‘বাদশা’, কিন্তু ভক্তদের নিরাশ করেছেন তিনি। তবে শাহরুখের নতুন সিনেমা নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে। যদিও তিনি ভক্তদের উদ্দেশ্যে আগেই বলেছেন, ঘোষণা করার আগে কেউ যাতে তার সিনেমার কোনো খবরে কান না দেয়।

এদিকে শোনা যাচ্ছে ‘জিরো’খ্যাত পরিচালক আনন্দ এল রাই নির্মাণ করতে যাচ্ছেন শাহরুখের নতুন সিনেমা। যাতে শাহরুখের বিপরীতে দেখা যাবে ক্যাটরিনা কাইফকে।

সিনেমাটি হতে যাচ্ছে কোরিয়ান ‘চিক-ফিল্ক মিস এবং মিসেস’র রিমেক। এতে ক্যাটরিনা অভিনয় করবেন পুলিশের চরিত্রে। তবে এখনো সিনেমাটি নিয়ে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায় রয়েছেন সবাই।

শনিবার শাহরুখ খান তার ৫৪তম জন্মদিন উদযাপন করেছেন। তাই জন্মদিনের প্রথম প্রহরে ভক্তরা শুভেচ্ছা জানাতে শাহরুখের মুম্বাইয়ের বাড়ির সামনে এসে হাজির হন। তাদের সঙ্গে জন্মদিনের শুভেচ্ছা বিনিময় করতে প্রতিবারের মতো এবারও মান্নাতের বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়েন উচ্ছ্বসিত শাহরুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD