মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
বরিশালে জাতীয় সমবায় দিবস পালিত

বরিশালে জাতীয় সমবায় দিবস পালিত

Sharing is caring!

“বঙ্গবন্ধুর দর্শন সমবায় উন্নয়ন” এই স্লোগানে বরিশালে ৪৮তম জাতীয় সমবায় দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সমবায় বিভাগ ও সমবায়বৃন্দদের আয়োজনে শনিবার (০২ নভেম্বর) সকাল ১০ টায় বরিশাল নগরের অশ্বিনী কুমার হলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ জাকারিয়া। প্রধান অতিথি তার বক্তব্যে সমবায় সমিতিকে সব সময় দূর্নীতি, বেআইনি-অনিয়ম কার্যকলাপ থেকে দুরে থাকার আহবান জানান। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শহিদুল ইসলাম, বরিশাল বিভাগীয় সমবায় যুগ্ম নিবন্ধক মোঃ নুরুজ্জামান, দি ইসলামিয়া আরবান সমবায় সমিতি লিঃ সাধারন সম্পাদক বীর মুক্তিযুদ্ধা এনায়েত হোসেন চৌধুরী। আলোচনা সভায় সমবায়দের মধ্যে আরো বক্তব্য রাখেন অ্যাডভোকেট হিরন কুমার দাস মিঠু, গোলাম কাদের তনু, নাজমুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চলনা করেন উপ-নিবন্ধক (প্রশাসন) ও বরিশাল জেলা সমবায় অফিসার মিজানুর রহমান। এর পূর্বে সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের নেতৃত্বে সার্কিট হাউজ প্রাঙ্গন থেকে একটি র‌্যালি বের করা হয়। যা নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে টাউন হল আলোচনা সভাস্থলে এসে শেষ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD