মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
মধ্য প্রাচ্যের দেশগুলোতে নারী গৃহকর্মীদের নির্যাতন- হত্যার প্রতিবাদে মানববন্ধন

মধ্য প্রাচ্যের দেশগুলোতে নারী গৃহকর্মীদের নির্যাতন- হত্যার প্রতিবাদে মানববন্ধন

Sharing is caring!

সৌদি আরব সহ মধ্য প্রাচ্যের দেশগুলোতে নারী গৃহকর্মীরদের উপর যৌন নির্যাতন-নিপীড়ন ও হত্যা বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (০২ নভেম্বর) বেলা ১১ টায় গণসংহতি আন্দোলন বরিশাল জেলা শাখার উদ্যোগে অশ্বিনীকুমার হল চত্বরে এ মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে জেলা শাখার আহ্বায়ক দেওয়ান আবদুর রশিদ নীলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলন জেলা শাখার সদস্য আরিফুর রহমান মিরাজ, ইয়াসমিন সুলতানা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন জেলা শাখার অর্থ সম্পাদক রাইদুল ইসলাম সাকিব, সরকারি পলিটেকনিক কলেজ শাখার সংগঠক সাকিবূল ইসলাম সাফিন প্রমূখ। মানববন্ধনে সঞ্চালনাকালে গণসংহতি আন্দোলন জেলা শাখার সদস্য নবীন আহমেদ বলেন, মধ্য প্রাচ্য সহ বিদেশে আমাদের দেশের শ্রমিকরা মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে দেশে রেমিট্যান্স পাঠায়। দেশের অর্থনীতির চাকা সচল রাখতে এই শ্রমিকদের রেমিট্যান্স গুরুত্বপূর্ণ বূমিকা রাখে। অথচ তারা যখন লাশ হয়ে দেশে ফিরে সরকার তাদের পরিবারের দায়িত্ব নিতে ব্যর্থতার পরিচয় দেয়। সভাপতির বক্তব্যে দেওয়ান আবদুর রশিদ নীলু বলেন, সৌদি আরবে নারী গৃহকর্মীদের উপর নির্যাতন বন্ধে দ্রুত ব্যবস্থা নিতে হবে সরকারকে। আহত হয়ে দেশে ফিরে আসা শ্রমিকদের স্বাভাবিক জীবন ও কর্মসংস্থানের ব্যবস্থা ও বিদেশে কর্মরত সকল শ্রমিকদের পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তা না করা হলে আমরা আগামীদিনে আরো কঠিন কর্মসূচী দিতে বাধ্য হবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD