বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎
ভোলায় নিহত-৪ পরিবারকে তোফায়েল আহমেদের ২০’লাখ টাকা সহয়তা এমপি মুকুলের

ভোলায় নিহত-৪ পরিবারকে তোফায়েল আহমেদের ২০’লাখ টাকা সহয়তা এমপি মুকুলের

Sharing is caring!

এম.এইচ.ফাহাদ: ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় নিহত ৪ পরিবারকে নগদ ২০ লক্ষ টাকার আর্থিক অনুদান দিয়েছেন সাবেক বানিজ্যমন্ত্রী ভোলা সদর আসনের এমপি তোফায়েল আহমেদ। তার পক্ষ থেকে ভোলা-২ আসনের এমপি আলী আজম মুকুল এই অর্থ নিহতের পরিবারের কাছে তুলে দেন।
আজ ২৬ অক্টবর বেলা ১২ টায় বোরহানউদ্দিনের সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করেন বোরহানউদ্দিন ও দৌলতখানের সংসদ সদস্য। সংবাদ সম্মেলনে আলী আজম মুকুল বলেন, সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের যৌক্তিক দাবীগুলো আমরা ইতিমধ্যেই মেনে নিয়েছি। তাদের ৬ দফার মধ্যে অন্যতম দাবী ছিলো নিহতের পরিবারকে আর্থিক সহয়তা, আমরা নিহত প্রত্যেক পরিবারকে জননেতা তোফায়েল আহমেদের পক্ষ থেকে ৫ লক্ষ টাকা করে মোট ২০ লক্ষ টাকা প্রদান করেছি এবং আহতদেরও চিকিৎসার সহয়তা চলছে। এ ঘটনায় ২ টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে তাদের ১ টি প্রতিবেদন ইতিমধ্যে জেলা প্রশাসকের কাছে জমা দেয়া হয়েছে। উর্ধ্বতন কতৃপক্ষ প্রতিবেদন পর্যালোচনা করে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিবেন। বিডিও ফুটেজ দেখে মূল অপরাদীদের অনেককে চিহ্নিত করা হয়েছে বাকীদেরও চিহ্নিত করার কার্যক্রম দ্রুত গতিতে চলছে।
ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবার সহয়তা ও ক্ষতিগ্রস্ত মন্দিরের সংস্কারের ব্যাবস্থা করা হবে। তিনি এলাকা ঘুরে ঘুরে ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে দেখা করে তাদের সহানুভূতির সাথে সাথে তাদের পূর্নবাসনসহ সার্বিক ব্যাবস্থা নেয়ার কথাও সংবাদ সম্মেলনে বলেছেন। ২০ তারিখের ঘটনাটি সরকার ও দেশের বিরুদ্ধে একটি গভীর ষড়যন্ত্র বলেও উল্লেখ করে তিনি এঘটনা রামু ও নাসিরাবাদ ঘটনারই পুনর্রাবৃত্তি বলেও সংবাদ সম্মেলনে উল্লেখ করেন আলী আজম মূকুল।

৫ লক্ষ টাকা করে দেয়া পরিবার গুলো হলো ১ঃ মিজান পিতা-হারুন, হাজিরহাট মনপুরা উপজেলা।২ঃ মাহফুজ পিতা- মহিউদ্দিন পাটোয়ারী, পৌর ৩ নং ওয়ার্ড বোরহানউদ্দিন,৩ঃ তানবীর পিতা-হারুন দেউলা, বোরহানউদ্দিন, ৪ঃশাহিন পিতা- দেলোয়ার কাচিয়া ২নং ওয়ার্ড বোরহানউদ্দিন।
এদিকে ভোলার আইন শৃঙ্খলা পরিস্থিতি আজ সকাল থেকে স্বাভাবিক রয়েছে। শহরসহ গুরুত্বপূর্ণ স্থাপনাসমুহ পুলিশ,রেভ, বিজেবির ও কোষ্টগার্ডের নিয়ন্ত্রনে রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD