সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
ক‌বিতার আসর আমাকে মুগ্ধ করেছে: সে‌লিনা হোসেন

ক‌বিতার আসর আমাকে মুগ্ধ করেছে: সে‌লিনা হোসেন

Sharing is caring!

ক‌বিতা ও আড্ডায় শেষ হ‌লো জীবনানন্দ পুরষ্কার ২০১৯ প্রদান অন‌ুষ্ঠা‌নের প্রথমা‌র্ধের আ‌য়োজন।

‌শ‌নিবার (২৬ অ‌ক্টোবর) সকাল ১০ টায় নগ‌রের রায় রোডস্থ খেয়ালী গ্রুপ থি‌য়েটা‌রের কর্মবীর আব্দুল খা‌লেক গণপাঠাগা‌রে ক‌বিতার আসর শি‌রোনা‌মে ক‌বিতাময় এই আড্ডা শুরু হয়। যা শেষ হয় বেলা সা‌ড়ে ১২ টায়।

হা‌ড়ি‌তে ভাত নেই চর্যাপ‌দের বানী উ‌ল্লেখ ক‌রে কথা সা‌হিত্যিক সে‌লিনা হো‌সেন তার বক্ত‌ব্যে ব‌লেন, মানবজীব‌নের চরম সত্যকথা কবিতায় স্পষ্ট ক‌রে গে‌ছেন ক‌বিরা। আমা‌দের চর্চা ধারন কর‌তে হ‌বে। যতদূর বাংলা ভাষা ততদূর বাংলা‌দেশ এমন চেতনা হৃদ‌য়ে ধারণ ক‌রে নি‌য়ে যে‌তে হ‌বে বহুদূর।

‌তি‌নি ব‌লেন, ব‌রিশাল এ‌লেই আ‌মি জীবনান‌ন্দের বা‌ড়ি দেখ‌তে যেতাম। জীবানন্দের চর্চায় এই আ‌য়োজন আমা‌কে মুগ্ধ ক‌রে‌ছে।

আড্ডা ধান‌সি‌ড়ি‌কে ধন্যবাদ জা‌নি‌য়ে ক‌বি ও কথাসা‌হি‌ত্যিকরা এই আ‌য়োজন‌কে বাংলা সা‌হি‌ত্যের অত্যাবশ্যকীয় এক‌টি অনুসঙ্গ ব‌লে উ‌ল্লেখ ক‌রেন।

তারা এই আ‌য়োজন অব্যাহত রাখার আহবান জানান।

আড্ডায় স্ব‌-রচিত ক‌বিতা পাঠ ক‌রেন কথা সা‌হিত্যিক আব্দুল মান্নান সরকার, ক‌বি জু‌য়েল মাজাহার, জীবনানন্দ পুরষ্কার ২০১৯ এর আহবায়ক ও ব‌রিশাল বিশ্ব‌বিদ্যাল‌য়ের ডিন ড. মুহাম্মদ মুহসিন, ক‌বি শামীম রেজা, নি‌খি‌লেশ রায়, স‌ন্তোষ সিংহ, দুর্বা’র সস্পাদক গাজী ল‌তিফ, নালন্দা‌লোকের সম্পাদক সৈয়দ সগীর উ‌দ্দিন আহ‌মেদ, ক‌বি আসমা চৌধুরী, ‌বিশ্বসা‌হিত্য কেন্দ্র ব‌রিশা‌লের সমন্বয়ক বাহাউ‌দ্দিন গোলাপ, রাজশাহী বিশ্ব‌বিদ্যাল‌য়ের অধ্যাপক ও ক‌বি মোস্তফা তা‌রিকুল আহসান, ক‌বি দুলাল সরকার, জাতীয় ক‌বিতা প‌রিষদ গোপালগঞ্জ শাখার সাধারণ সম্পাদক রবীন্দ্রনাথ অ‌ধিকারী, কবি হিজল জোবা‌য়ের, মি‌ছিল খন্দকার, মাহমুদ মিটুল, সৈয়দ মে‌হেদী হাসান, চঞ্চল বাসার প্রমুখ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD