মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
সিংঙ্গাইরে নারীকে গলাকেটে হত্যা

সিংঙ্গাইরে নারীকে গলাকেটে হত্যা

Sharing is caring!

মানিকগঞ্জ: মানিকগঞ্জের সিংগাইরে বাড়ি থেকে ডেকে নিয়ে হাসিনা বেগম (৫৫) নামে এক নারীকে

গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার (২৬ অক্টোবর) ভোরে উপজেলার পারিল খুয়ামুড়ি এলাকার একটি ধান ক্ষেত থেকে তার মরদেহটি উদ্ধার করে পুলিশ।

হাসিনা বেগম সিংগাইর উপজেলার পারিল খুয়ামুড়ি এলাকার কৃষক আব্দুর রহমানের স্ত্রী।

সিংগাইর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার বলেন, শুক্রবার সন্ধ্যার পরে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি হাসিনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। তিনি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে খোঁজ করতে থাকেন।

পরে শনিবার ভোর ৩টার দিকে বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার দূরের একটি ধান ক্ষেত থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD