বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
ভোলার বোরহানউদ্দিনে আলোচিত সেই বিপ্লব’দের তিনদিনের রিমান্ড।

ভোলার বোরহানউদ্দিনে আলোচিত সেই বিপ্লব’দের তিনদিনের রিমান্ড।

Sharing is caring!

এম.এইচ.ফাহাদ-বিশেষ প্রতিনিধি। ভোলার বোরহানউদ্দিনের ঘটনায় ৫ জনের ৩ দিনের রিমান্ড দিয়েছে আদালত। আজ ভোলার অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শরিফ মোঃ সানাউল্লাহ এর কোর্ট রিমান্ডের আদেশ মঞ্জুর করেন।
কোর্ট ও বোরহানউদ্দিন থানা সুত্রে জানা যায়, আইসিটি মামলায় মূল অভিযুক্ত বিপ্লব চন্দ্র বৈদ্য শুভ, ইমন শরিফ ও সাকিল এর জন্য সকালে মামলার তদন্ত কর্মকর্তা এস আই মোহাইমেনুল শাওন তাদের প্রত্যেককে ৫ দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তাদের প্রত্যেককে ৩ দিন করে রিমান্ডের আবেদন মঞ্জুরের আদেশ দেন। বোরহানউদ্দিন থানার এস আই দেলোয়ার হোসেন বাদী হয়ে এই মামলাটি করেন।
পৃথক পুলিশ এসল্ট এর আরো একটি মামলায় আটক কৃত আসামী আরিফ ও সজিবকেও আজ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শরিফ মোঃ সানাউল্লাহ এর আদালত তাদের প্রত্যেকেও ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এস আই আবিদ হোসেন বাদি হয়ে ৪-৫ হাজার মানুষকে আসামী করে এই মামলাটি করেন। পুলিশ এসল্ট মামলা ভোলার কোর্ট ইনেস্পেক্টর রথীন্দ্র নাথ বিস্বাস বলেন, বোরহানউদ্দিন থানার আইসিটি মামলায় বিপ্লবসহ ৩ জনকে আদালতে হাজির করা হলে আদলত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন, এতে করে মূল রহস্য বেরিয়ে আসবে বলে আশা করি।
ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার জানান, ভোলার বর্তমান পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রনে রয়েছে। আমরা ইতি মধ্যে আসামিদের ৩ দিন করে রিমান্ডের আদেশ পেয়েছি। ফুটেজ দেখে আসামিদের চিহ্নিত করার চেষ্টা করছি। আশা করছি সকল আপরাধিদের অতি দ্রুত চিহ্নিত করতে পারবো।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD