মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
সাংবাদিকদের লক্ষ্য করতে হবে ভোটে যেন বিঘ্ন না হয়

সাংবাদিকদের লক্ষ্য করতে হবে ভোটে যেন বিঘ্ন না হয়

Sharing is caring!

ক্রাইমসিন২৪: নির্বাচন পর্যবেক্ষণে নীতিমালার কথা স্মরণ করিয়ে দিয়ে নির্বাচন কমিশনার (ইসি) ব্রি. জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরী বলেছেন, পর্যবেক্ষকদের দেশীয় নীতিমালা রয়েছে, সেই নীতিমালা অনুযায়ী তাদের কাজ করতে হবে। সাংবাদিক ও পর্যবেক্ষকদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যেন নির্বাচন পরিচালনা বিঘ্নিত না হয়।

শুক্রবার (২৩ নভেম্বর) বরিশাল নগরের বিডিএস মিলানয়তনে ‘জেন্ডার অ্যান্ড ইলেকশনস’ বিষয়ক একটি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃাকালে তিনি এ কথা বলেন।

শাহাদাত হোসেন চৌধুরী বলেন, আমরা একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক এবং আইনানুগ নির্বাচন করার জন্য বিদ্যমান যত রকমের নির্বাচন সংক্রান্ত আইন আছে, তা প্রয়োগ করবো। এর মাধ্যমে ভালো নির্বাচন পরিচালনা করবো।

নির্বাচনকালে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি বলেন, যার হাতে অস্ত্র আছে তার হাতে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার প্রয়োজন নাও হতে পারে।

তিনি বলেন, সমাজের সবশ্রেণীর ভোটার যেন তাদের ভোটাধিকার প্রয়োগ করে নিজেদের পছন্দের সরকার গঠন করতে পারে, সে লক্ষ্যে আমরা কাজ করিছ। আমাদের ভোটারদের মধ্যে অর্ধেক নারী। আমরা চাইছি নারীরা নির্বাচনে অংশ নিক এবং নির্বাচনে অবাধে নারীরা ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিয়ে সরকার গঠনে সহায়ক ভূমিকা পালন করুক।

লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা করছে জানিয়ে শাহাদাত হোসেন বলেন, আমাদের বিশ্বাস সবার জন্য সমান সুযোগ দিতে পারবো। সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবাই সহযোগিতা করুন।

ইউএনডিপি ও নির্বাচন কমিশনের যৌথ আয়োজনে কর্মশালায় আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. ইউনুচ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রখেন নির্বাচন কমিশনের উপ-সচিব সাইফুল হক চৌধুরী, ইউএনডিপির প্রতিনিধি আশুকো ইরা কাওয়া।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD