মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত

শ্যামনগরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলচালক নিহত

Sharing is caring!

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় বাবলু (৩৪) না‌মে এক মোটরসাইকেলচালক নিহত হ‌য়ে‌ছেন। এ দুর্ঘটনায় আহত হ‌য়ে‌ছেন মোটরসাইকেলের দু’আ‌রোহী।

বৃহস্প‌তিবার (২৪ অক্টোবর) সকাল সোয়া ৮টার দি‌কে উপ‌জেলার মুন্সীগঞ্জ-শ্যামনগর সড়‌কের ফুলতলায় এ দুর্ঘটনা ঘ‌টে। ‌নিহত বাবলু উপ‌জেলার হায়বাতপু‌রের বা‌সিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মুন্সিগঞ্জ থেকে বিআরটিসির এক‌টি বাস সকাল ৮টায় খুলনার উদ্দে‌শ্যে ছেড়ে যায়। প‌থিম‌ধ্যে ফুলতলা পৌঁছে যান্ত্রিক ত্রুটির কারণে বা‌সের সামনের একটি চাকা বাস থেকে খুলে যায় এবং শ্যামনগরের হায়বাতপুর থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ‌তে মোটরসাইকেলচালক বাবলু ঘটনাস্থলেই নিহত হয়। আহত হয় মোটরসাইকেল আরোহী এক নারীসহ দু’জন‌। আহত‌দের স্থানীয়রা উদ্ধার করে শ্যামনগর হাসপাতালে ভ‌র্তি ক‌রে‌ছে।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD