বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎
পটুয়াখালীতে বি আই ডব্লিউটি’র উচ্ছেদ অভিযান

পটুয়াখালীতে বি আই ডব্লিউটি’র উচ্ছেদ অভিযান

Sharing is caring!

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় ২.৪০ একর অবৈধ জমি দখল মুক্ত করেছে বিআইডব্লিউটি।

বুধবার (২৩ শে অক্টোবর)বেলা সাড়ে ১২টায় উপজেলা সদরের বাহের চর বন্দরে এ অভিযান পরিচালনা করেন সংস্থার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমান।

সুত্র জানা যায়, উপকূলীয় এলাকায় ১৯৬৫-৬৬ সালে নৌ নিরাপত্তা নিশ্চিত করতে যোগাযোগ বিচ্ছিন্ন রাঙ্গাবালীতে এ জমি অধিগ্রহন করেছিলো বিআইডব্লিউটি। ভূমিদস্যু একটি চক্র অবৈধভাবে জমিটি দখল করে ভোগ দখল করে আসছিলো। এর আগে ২০১৫ সালের ২৫ মে বিআইডব্লিউটি অভিযান পরিচালনা করে ১৫টি স্থাপনা উচ্ছেদ করেছিলো। পূণরায় এ চক্রটি আবার জমি দখল করে অবৈধ স্থাপনা নির্মান করেন।

এরই ধারাবাহিকতায় বেলা সাড়ে ১২টায় উপজেলার কেন্দ্রীয় মসজিদের চারটি স্টল,টিনসেড তিনটি ঘরসহ প্রায় ১০টি স্থাপনা উচ্ছেদ করা হয়। এ সময় বিআইডব্লিউটি এর যুগ্ম পরিচালক মো. সাহেদ রেজা,পটুয়াখালী বন্দর ও পরিবহন কর্মকর্তা খাজা সাদিকুর রহমানসহ সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD