মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত ধানের শীষের প্রার্থীর প্রতি সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদ প্রার্থীর সংবাদ সম্মেলন পায়রা বন্দরের ফোরলেন সেতুর সাটার ভেঙ্গে নদীতে পড়ে নি/হ/ত এক, আহত ১০ জলাবায়ুর নেতিবাচক প্রভাব ঠেকাতে খাল খননসহ ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে……..এবিএম মোশাররফ হোসেন ধর্ম আলাদা হলেও লক্ষ্য সবারই এক, সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশ্যে… এবিএম মোশাররফ হোসেন নির্বাচন সুষ্ঠু করতে বরগুনায় ৪০৫৬ জন আনসার-ভিডিপি প্রস্তুত ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন
ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষক আটক

Sharing is caring!

লালমনিরহাট:
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে নাসির উদ্দিন ওরফে চাঁন মিয়া (৪৮) নামে এক শিক্ষককে আটক করেছে থানা পুলিশ।

সোমবার (২১ অক্টোবর) বিকেলে উপজেলার পুরাতন ভেলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়।

আটক শিক্ষক নাসির উদ্দিন ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও পুর্ব ভেলাবাড়ি গ্রামের মৃত বাবর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পুরাতন ভেলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাসির উদ্দিন প্রায় সময় চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছাত্রীদের শাসনের নামে যৌন হয়রানি করেন। গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) চতুর্থ শ্রেণির ৪/৫ জন ছাত্রীকে যৌন হয়রানি করেন সহকারী শিক্ষক নাসির উদ্দিন।

ছাত্রীরা ওই দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবাস চন্দ্র রায়কে বিষয়টি মৌখিকভাবে অবগত করেন। কিন্তু প্রধান শিক্ষক কোনো পদক্ষেপ না নেওয়ায় রোববার (২০ অক্টোবর) রাতে এক ছাত্রীর নানা আদিতমারী থানায় ওই শিক্ষকের বিরুদ্ধে যৌন হয়রানির লিখিত অভিযোগ দায়ের করেন।

থানা পুলিশ অভিযোগটি আমলে নিয়ে সোমবার তদন্তে গিয়ে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে অভিযুক্ত শিক্ষক নাসির উদ্দিনকে আটক করেন।

ঘটনাস্থলে উপস্থিত উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার হরে কৃষ্ণ রায় বলেন, বিষয়টি অভিভাবক ও প্রধান শিক্ষক মার্ফতে অবগত হয়ে তদন্তে এসেছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাইফুল ইসলাম বলেন, শিক্ষার্থীর অভিভাবকের দায়ের করা অভিযোগে সহকারী শিক্ষক নাসির উদ্দিনকে আটক করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD