বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎
বিপ্লবকে ফাঁসাতে তার ফেসবুক হ্যাক করা হয়: পুলিশ সুপার

বিপ্লবকে ফাঁসাতে তার ফেসবুক হ্যাক করা হয়: পুলিশ সুপার

Sharing is caring!

ভোলার বোরহানউদ্দিন উপজেলার বিপ্লব চন্দ্র শুভ নামে এক যুবকের ফেসবুক আইডি হ্যাক করে ধর্মীয় উসকানিমূলক তথ্য প্রচার করা হয়। বিপ্লবকে ফাঁসানোর উদ্দেশে দুর্বৃত্তরা এ কাজ করে বলে প্রাথমিকভাবে প্রমাণ পেয়েছে পুলিশ। এছাড়া ফেসবুক আইডি হ্যাকের সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

রোববার (২০ অক্টোবর) ভোলার পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়ছার এ তথ্য জানান।

পুলিশ সুপার বলেন, শুক্রবার (১৮ অক্টোবর) বিকেলে বিপ্লবের ফেসবুক আইডি থেকে ধর্মীয় উসকানিমূলক তথ্য প্রচারের পর তার বন্ধু তালিকার বেশ কয়েকজনের কাছে আপত্তিকর মেসেজ আসে। ওইদিন সন্ধ্যায় বিপ্লব আইডি হ্যাক হয়েছে মর্মে বোরহানউদ্দিন থানায় জিডি করেন। এরপর থানা পুলিশ বিষয়টি তদন্ত ও জিজ্ঞাসাবাদের জন্য বিপ্লবকে থানা হেফাজতে রাখে। তাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ আরেক ব্যক্তিকে হ্যাকার সন্দেহে আটক করে। এরপর পুলিশ নিশ্চিত হয়, বিপ্লবকে ফাঁসাতে হ্যাকাররা ইচ্ছাকৃতভাবে ঘটনাটি ঘটিয়েছে।

এসপি আরও বলেন, এ ঘটনার জের ধরে শনিবার (১৯ অক্টোবর) বোরহানউদ্দিন উপজেলা সদরের ঈদগাহ মসজিদ চত্বরে ‘তৌহিদি জনতা’ ব্যানারে রোববার (২০ অক্টোবর) বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দেয়। তখন পুলিশ স্থানীয় আলেমদের সঙ্গে কথা বললে তারা সমাবেশ না হওয়ার আশ্বাস দেন। কিন্তু রোববার সকাল থেকে পুলিশের কাছে খবর আসে সেখানে মাইকিং হচ্ছে এবং স্টেজ বানানো হচ্ছে। এরপর সেখানে গিয়ে আমি উপস্থিত লোকজনের সঙ্গে কথা বলি। তারা সবাই আমার বক্তব্য শোনেন। যখন আমি স্টেজ থেকে নেমে আসি তখন একদল উত্তেজিত জনতা পুলিশের ওপর চড়াও হয়। তাদের হাত থেকে বাঁচতে পাশের একটি রুমে গিয়ে আশ্রয় নেই। যখন হামলাকারীরা ওই রুমের জানালা ভেঙে ফেলে তখন পুলিশ আত্মরক্ষার্থে শটগানের ফাঁকা গুলি ছোড়ে। এতে কাজ না হওয়ায় ওপরের দিকে গুলি চালানো হয়। এতে আমার জানা মতে একজন পুলিশ সদস্যের বুকে গুলি লেগে গুরুতর আহত হন। আমরা আহতাবস্থায় যাদের হাসপাতালে পাঠাই, তাদের মধ্যে তিনজন মারা গেছেন। বাকি আরও থাকতে পারে, সে তথ্য আমাদের কাছে নেই।

পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়ন রয়েছে বলে জানান পুলিশ সুপার।

প্রসঙ্গত, বিপ্লবের ফেসবুক আইডিতে এক পোস্টের প্রতিবাদে স্থানীয় লোকজন বিক্ষোভ মিছিল করার সময় পুলিশ বাধা দেয়। এ সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষের ঘটনায় মাহাফুজ, মিজান, শাহীন ও মাহবুব নামে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন সাংবাদিকসহ অন্তত অর্ধশত। এ ঘটনায় এলাকায় এখনো থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিতি মোকাবেলায় এলাকায় মোতায়েন করা হয়েছে বিজিবি ও কোস্টগার্ড।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD