শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০১:০০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
হাসানাত আব্দুল্লাহর হস্তক্ষেপে মাথা গোঁজার ঠাই পেলো শতাধিক এতিম শিশু

হাসানাত আব্দুল্লাহর হস্তক্ষেপে মাথা গোঁজার ঠাই পেলো শতাধিক এতিম শিশু

Sharing is caring!


ক্রাইমসিন২৪:
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে মাথা গোঁজার ঠাই পেলো নগরীর ৫ নং ওয়ার্ড পলাশপুরের রহমানিয়া ক্বিরাতুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অবস্থানরত শতাধিক এতিম শিশু। এ উপলক্ষে মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর সু-স্বাহ্য কামনায় গতকাল দিনভর মাদ্রাসায় কোরআনখানী ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। উল্লেখ,প্রায় ৪ বছর পূর্বে একটি ভাড়া বাসায় কয়েক জন এতিম শিশুদের নিয়ে অত্র মাদ্রাসা ও লিল্লাহ্ বোডিংটি প্রতিষ্ঠিত হয়। কোন ধরনে সরকারী অনুদান ব্যতীত বিভিন্ন দানশীল ব্যাক্তির সহযোগীতায় অতন্ত সু-শ্রংখল ভাবে মাদ্রাসাটি পরিচালনা করে আসছিলেন প্রতিষ্ঠাতা মাওঃ নুরুল ইসলাম ফিরোজী। ধীরে ধীরে বাড়তে থাকে এতিম শিশুদের সংখ্যা,পাশাপাশি বাড়তে থাকে খাদ্য,শিক্ষা উপকরনসহ আবাসস্থল সংকট। বিষয়টি নিয়ে বিভিন্ন জাতীয় ও স্থানীয় সংবাদপত্র গুলোতে সচিত্র সংবাদ প্রকাশিত হলে তা দৃষ্টিগোচর হয় দক্ষিনাঞ্চলের রাজনৈতিক অভিভাবক মন্ত্রী আবুল হাসানাত আব্দুল্লাহর। তিনি তার পুত্র বর্তমান বিসিসি মেয়র সাদিক আব্দুল্লাহ,সাংসদ তালুকদার মোহাম্মাদ ইউনুচসহ উর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে আকস্মিক মাদ্রাসাটি পরিদর্শন করেন এবং প্রকাশিত সংবাদের সত্যতা পেয়ে ব্যাথিত হন। এ সময় মন্ত্রী অতি দ্রুত এতিম শিশিুদের সহযোগীতার অশ্বাস দিলে তারই পরিপেক্ষিতে বরিশাল জেলা পরিষদ থেকে অত্র মাদ্রাসার অনুকুলে উন্নয়ন প্রকল্প হিসেবে ১৫ লক্ষ টাকা অনুদান দেওয়ার ঘোষনা দেওয়া হয়। গতকাল প্রথম কিস্তির টাকা উত্তোলন করে মাদ্রাসাটির জন্য স্থায়ী জমি ক্রয়ের জন্য বায়না চুক্তি সম্পাদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ৫ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি আব্দুল মালেক,মোস্তফা হাং,বাবুল মাস্টার,সাংবাদিকসহ অত্র এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD