শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
রাজাপুরে নালা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

রাজাপুরে নালা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার

Sharing is caring!

ঝালকাঠির রাজাপুর উপজেলার পশ্চিম বড়ইয়া গ্রামের একটি নালা থেকে বাবুল হাওলাদার নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৯ অক্টোবর) সকালে ময়নাতদন্তের জন্য মরদেহ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার (১৮ অক্টোবর) দিনগত রাতে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। বাবুল উপজেলার চর উত্তমপুর গ্রামের মৃত ইউসুব আলী হাওলাদারের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার দিনগত রাতে পশ্চিম বড়ইয়া গ্রামের কলাকোপা এলাকার একটি গভীর নালার মধ্যে বাবুলের মাথা কাদামাটিতে আটকে মৃত অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

স্বজন ও স্থানীয়দের অভিযোগ, শুক্রবার সন্ধ্যার পরে এক আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়ি ফিরছিলেন বাবুল। পথিমধ্যে কলাকোপা এলাকায় ইলিশবিরোধী অভিযানের তাড়া খেয়ে আতঙ্কে দৌড়ে পালান তিনি। এর পরপরই তিনি নিখোঁজ হন।

তবে ঘটনাস্থল অর্থাৎ যেখান থেকে মরদেহ উদ্ধার হয়েছে সেখানে কোনো অভিযান হয়নি বলে জানিয়েছে উপজেলা প্রশাসন।

ঝালকাঠির সিনিয়র সহকারী পুলিশ সুপার (রাজাপুর সার্কেল) মো. সাখাওয়াত হোসেন জানান, ওই ব্যক্তির মৃত্যুর কারণ জানা যায়নি। তাই মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD