বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রী ফজিলাতুন্নেসা আর নেই

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রী ফজিলাতুন্নেসা আর নেই

Sharing is caring!

অনলাইন ডেস্ক:
বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইনা ইলাইহি রাজিউন)।

বুধবার (২১ নভম্বর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আলমগীর কবির বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। এসব অসুখ নিয়ে গত ২৭ অক্টোবর হাসপাতালে ভর্তি হন। এরপর চিকিৎসাধীন অবস্থায় বুধবার সন্ধ্যা ৭টা ২০ মিনিটে তিনি ইন্তেকাল করেন।

এদিকে ফজিলাতুন্নেসার আত্মীয় আসাদ রহমান বাংলানিউজকে জানান, ছেলে ও নাতি-নাতনিদের নিয়ে জেলা সদরের কুড়িগ্রামে সরকারের দেওয়া বাড়িতেই থাকতেন ফজিলাতুন্নেসা। সম্প্রতি অসুস্থ হয়ে পড়লে তাকে ঢাকায় নেওয়া হয়।
মৃত্যুকালে তিন মেয়ে ও এক ছেলে, নাতি-নাতনিসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রী।

আসাদ রহমান জানান, ফজিলাতুন্নেসার মরদেহ ঢাকা থেকে কখন গ্রামের বাড়িতে পাঠানো হবে তা এখনও ঠিক করা হয়নি। নির্ধারণ হয়নি জানাজা এবং দাফনের বিষয়েও।

১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি পূর্ব পাকিস্তান রাইফেলসে (বর্তমানে বিজিবি) যোগ দেওয়া নূর মোহাম্মদ মুক্তিযুদ্ধের সময় ৫ সেপ্টেম্বর যশোরে পাকবাহিনীর গুলিতে শহীদ হন। পরে তাকে ‘বীরশ্রষ্ঠ’ খেতাব ভূষিত করে সরকার।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD