রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
ঈশ্বরদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

ঈশ্বরদীতে গৃহবধূর মরদেহ উদ্ধার

Sharing is caring!

পাবনার ঈশ্বরদী উপজেলায় শ্বশুরবাড়ি থেকে রিক্তা খাতুন (২১) নামে এক গৃহবধূ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রিক্তার পরিবারের অভিযোগ যৌতুকলোভী স্বামীর নির্যাতনে তার মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় পাবনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার মুলাডুলি ইউনিয়নের দুবলাচারা গ্রাম থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রিক্তা পাবনার ঈশ্বরদী উপজেলার ছলিমপুর ইউনিয়নের চরমিরকামারী গ্রামের মিনহাজ উদ্দিনের মেয়ে।

রিক্তার বাবা মিনহাজ উদ্দিন জানান, তিন বছর আগে আবুলের সঙ্গে রিক্তার বিয়ে হয়। বিয়ের পর থেকেই আবুল যৌতুক দাবি করে আসছিলেন। সম্প্রতি ব্যবসা করার কথা বলে বাবার বাড়ি থেকে দুই লাখ টাকা এনে দেওয়ার জন্য রিক্তাকে চাপ দেন আবুল। রিক্তা এতে অস্বীকৃতি জানালে তাদের মধ্যে কলহ দেখা দেয়। এ নিয়ে প্রায়ই তাদের মধ্যে কথা কাটাকাটি হতো।

তিনি জানান, জামাই আবুল বৃহস্পতিবার রাতে ফোন দিয়ে বলেন আপনার মেয়ে অসুস্থ তাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। আধা ঘণ্টা পর আবার ফোন দিয়ে বলেন হাসপাতালে নেওয়ার দরকার হবে না অসুস্থ বেশি দেখতে আসেন। তখন ওই বাড়িতে গিয়ে দেখেন তার মেয়ে মারা গেছে।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দীন ফারুকী জানান, শ্বশুরবাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এ ব্যাপারে কেউ কোনো অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD