শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ কুয়াকাটায় আগুনে ভূস্মিভূত ৮ টি ব্যবসা প্রতিষ্ঠান, অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি কলাপাড়ায় গভীর রাতে বিশেষ মাদকবিরোধী অভিযান, ৪ জনকে কারাদণ্ড কলাপাড়ায় দূধর্ষ চুরি মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি
বরিশালে সহপাঠীর হামলায় কলেজছাত্র নিহত

বরিশালে সহপাঠীর হামলায় কলেজছাত্র নিহত

Sharing is caring!

ঝালকাঠির নলছিটিতে সরকারি নলছিটি ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র রাকিব হোসেনকে (১৭) পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

বুধবার (২১ নভেম্বর) বেলা ১২টার দিকে কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। নিহত রাকিব পৌরসভার নান্দিকাঠি এলাকার মাসুম হোসেনের ছেলে।

নলছিটি থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রেমঘটিত বিষয় নিয়ে রাবিকের সঙ্গে সহপাঠী নাফিউল, সিহাব ও রাহাতের বিরোধ চলছিল। এ নিয়ে গত ১৯ নভেম্বর কলেজ ক্যাম্পাসে রাকিবকে মারধর করা হয়। বিষয়টি কলেজ কর্তৃপক্ষ জানতে পেরে উভয়কে ডেকে মীমাংসা করে দেয়। কিন্তু এতেও ক্ষ্যান্ত হয়নি নাফিউল ও তার সহযোগীরা।

বুধবার সকালে তারা কলেজ ক্যাম্পাসে ক্রিকেট খেলছিলেন। এসময় রাকিব সেখানে গেলে নাফিউল ও তার সহযোগীরা ক্রিকেট খেলার স্ট্যাম্প ও ব্যাট দিয়ে পিটিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে বরিশালে নেওয়ার পথে মৃত্যু হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাখাওয়াত হোসেন জানান, শহরের হাসপাতাল সড়ক থেকে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে কাওছার হোসেন সালমান নামে এক যুবককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আটক কাওছার হোসেন হাসপাতাল সড়কের জাকির হোসেন সরদারের ছেলে বলে জানা গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD