মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

কাঁঠালবাড়ী-শিমুলিয়ায় ফেরি বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

Sharing is caring!

মাদারীপুর: নাব্যতা সংকটের কারণে গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুর থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

ফলে দুর্ভোগে পড়েছেন দক্ষিণাঞ্চলের যাত্রী সাধারণ। ঘাটে আটকে রয়েছে পণ্যবাহী অসংখ্য পরিবহন। ঘাট কর্তৃপক্ষ বিকল্প হিসেবে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুট ব্যবহারের পরামর্শ দিয়েছে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় সাধারণ যাত্রীদের চাপ বেড়েছে লঞ্চ ও স্পিডবোটে। বুধবার (১৬ অক্টোবর) সকাল থেকেই লঞ্চ ও স্পিডবোটে সাধারণ যাত্রীদের উপচেপড়া ভিড় রয়েছে বলে জানিয়েছে লঞ্চ ও স্পিডবোট ঘাট সূত্র।

বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের লৌহজং চ্যানেলে নাব্যতা সংকটের কারণে ফেরি চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। পদ্মায় দ্রুত পানি কমতে থাকায় চ্যানেল মুখে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করেছে। মঙ্গলবার থেকে ছোট-বড় কোনো ফেরিই চ্যানেল অতিক্রম করতে না পারায় কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ ঘোষণা করেছে। এ নৌরুটে ৪টি রো রো, ৫টি ডাম্পসহ ১৮টি ফেরি চলাচল করতো।

এদিকে দ্বিতীয় দিনের মতো ফেরি চলাচল পুরোপুরি বন্ধ থাকায় ঘাট এলাকায় দেখা দিয়েছে চরম দুর্ভোগ। পণ্যবাহী পরিবহনের পাশাপাশি জরুরি পারাপারের জন্য ব্যক্তিগত পরিবহন, অ্যাম্বুলেন্সসহ দক্ষিণাঞ্চলের যাত্রীদের অসহনীয় দুর্ভোগ দেখা দিয়েছে। পণ্যবাহী কিছু কিছু পরিবহন বিকল্প রুটে ফিরে গেলেও ঘাট এলাকায় অসংখ্য পরিবহন আটকে আছে এখনো।

বিআইডব্লিউটিসি’র সহকারী ব্যবস্থাপক (মেরিন) আহমদ আলী জানান, নাব্যতা সংকট চরম আকার ধারণ করায় কোনো ফেরিই চলতে পারছে না। নাব্যতা নিরসন না হলে এ সংকট কবে নাগাদ কাটবে তাও বলা যাচ্ছে না।

কাঁঠালবাড়ী ফেরিঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বলেন, নৌরুটের সব ফেরি চলাচল বর্তমানে বন্ধ রয়েছে। আমরা পরিবহনগুলোকে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিচ্ছি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD