মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
পাবনায় ছেলের হাতে বাবা খুন

পাবনায় ছেলের হাতে বাবা খুন

Sharing is caring!

পাবনা:
পাবনার চাটমোহরে পারিবারিক কলহের জেরে নিজ সন্তানের ইটের আঘাতে খুন হয়েছেন খন্দকার আনোয়ার হোসেন (৫৭) নামে এক পোস্ট মাস্টার।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হরিপুর ইউনিয়নের তেবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছেলে ইসমাইল (২৮) পলাতক রয়েছেন। তিনি চাটমোহর বাজারে ব্রয়লার মুরগির ব্যবসা করেন বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় পারিবারিক বিষয় নিয়ে কথা হচ্ছিল বাবা ছেলের মধ্যে। একপর্যায়ে তারা উত্তোজিত হয়ে পড়েন। এসময় বাবা ছেলেকে শাসন করলে ইসমাইল হোসেন আঙিনা থেকে একটি ইট তুলে বাবার মাথায় আঘাত করেন। এতে গুরুতর আহত হন তিনি। এসময় তার চিৎকার শুনে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা এগিয়ে এলে ইসমাইল ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে কতারা গুরুতর আহত অবস্থায় আনোয়ার হোসেনকে চাটমোহর হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, আনোয়ার হোসেনের ছেলে ইসমাইল হোসেন তার স্ত্রীকে মারধর করছিলেন। এসময় তার বাবা বাধা দিলে ইসমাইল হোসেন এ ঘটনা ঘটায়।

এ বিষয়ে পাবনা চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) শেখ মোহম্মদ নাছির উদ্দিন জানান, স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। তবে এ বিষয়ে থানায় এখনো কেউ লিখিত অভিযোগ করেনি।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD