বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০১:০৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎
পায়রা বন্দরের সার্ভিস জেটি ও মোবাইল হারবার ক্রেনের কার্যক্রম শুরু

পায়রা বন্দরের সার্ভিস জেটি ও মোবাইল হারবার ক্রেনের কার্যক্রম শুরু

Sharing is caring!

মোঃ ইমরান (কলাপাড়া,পটুয়াখালী) বিশেষ প্রতিনিধি: পায়রা বন্দরের সার্ভিস জেটি ও মোবাইল হারবার ক্রেনের মাধ্যমে অপারেশনাল কার্যক্রম শুরু হয়েছে।

মঙ্গলবার বেলা ১২ টায় বন্দরের জেটিতে বেলজিয়াম ভিত্তিক কোম্পানি জান-ডি-নুল এর কন্টেইনার খালাসের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়।

পায়রা বন্দর কতৃপক্ষের সুপারিনটেনডেন্ট এস এম ইমতিয়াজ জানান, প্রায় ২১ কোটি টাকা ব্যয়ে বন্দরের সার্ভিস জেটি স্থাপন শেষে ২৯ কোটি টাকা ব্যয়ে ৬৪ টন লিফটিং ক্যাপাসিটি সম্পন্ন মোবাইল হারবার ক্রেনের মাধ্যমে এ অপারেশন শুরু করা হয়েছে। এছাড়াও কার্যক্রমের সাথে সংযুক্ত হয়েছে ৩০ টন ক্যাপাসিটির একটি মোবাইল হাইড্রোলিক ক্রেন এবং ২৫ টন ক্যাপাসিটির একটি ফর্ক লিফট।

এই সার্ভিস জেটির মাধ্যমে পন্য ওঠানামাসহ জাহাজে বিশুদ্ধ পানি সরবরাহ করা যাবে। এছাড়া এই জেটিতে সার্বক্ষনিক বিদ্যুৎ সুবিধার ব্যবস্থা করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন বন্দরের নিরাপত্তা উপ-পরিচালক লেফটেনেন্ট কমান্ডার মোস্তাফিজুর রহমান, সহকারী পরিচালক সোহেল মীর, সহকারী প্রকৌশলি আসাদুল্লা আশি প্রমুখ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০১৯ বাস্তবায়নে ১০ টি ফাস্ট ট্রাক প্রকল্পের মধ্যে দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রা অন্যতম। বর্তমানে দ্রুত গতিতে এগিয়ে ছলছে বন্দরের অবকাঠামো উন্নয়ন এবং অপারেশনাল কাজ । ২০২১ সালের মধ্যে এ বন্দরের পূনাঙ্গ কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD