মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
২৪ উপজেলা-ইউপি-পৌর ভোট শুরু

২৪ উপজেলা-ইউপি-পৌর ভোট শুরু

Sharing is caring!

ঢাকা:
দেশের আটটি উপজেলা পরিষদ, দুইটি পৌরসভা ও ১৪টি ইউনিয়ন পরিষদে সোমবার (১৪ অক্টোবর) সকাল ৯টা থেকে সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। বিরতিহীনভাবে এ কার্যক্রম চলবে বিকেল ৫টা পর্যন্ত।

ইসি’র নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান জানান, আটটি উপজেলার মধ্যে চারটিতে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হচ্ছে। এছাড়া তিনটি ইউনিয়ন পরিষদ, দুইটি পৌরসভা ও একটি ওয়ার্ডেও ভোট নেওয়া হচ্ছে ইভিএমে।

উপজেলা:
চাঁপাইনবাবগঞ্জ সদর, বরিশালের মেহেন্দিগঞ্জ, ঝিনাইদহের মহেশপুর ও নোয়াখালীর কবিরহাট উপজেলায় ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। আর শেরপুর সদর, নেত্রকোনার আটপাড়া, ঝিনাইদহের কোটচাঁদপুর ও চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ভোট হচ্ছে ব্যালট পেপারে।

পৌরসভা:
নবীনগর ও লালমোহন পৌরসভায় ইভিএমে ভোট নিচ্ছে ইসি।

ইউপি:
রাজশাহীর বাঘা উপজেলার গড়গড়ি, বাজুবাঘা, পাকুড়িয়া ও মনিগ্রাম; বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার নাইক্ষ্যংছড়ি, ঘুমধুম ও সোনাইছড়ি; সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার হাবিবুল্লাহনগর ও পোরজানা; ফেনীর দাগনভূঁঞা উপজেলার রামনগর ও দাগনভূঁঞা; নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার রূপগঞ্জ; সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর এবং চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কধুরখীল ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়াও ৮৬টি ইউনিয়নের বিভিন্ন পদে উপ-নির্বাচনের ভোটগ্রহণও করছে ইসি।

গত ৩ সেপ্টেম্বর স্থানীয় সরকারের এসব নির্বাচনের ভোটের তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমার শেষ দিন ছিল ১২ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১৫ সেপ্টেম্বর আর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ছিল ২২ সেপ্টেম্বর।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD