শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
টেকনাফে ২২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

টেকনাফে ২২ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

Sharing is caring!

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফ উপজেলায় অভিযান চালিয়ে ২২ হাজার পিস ইয়াবাসহ রহিমা খাতুন (৫৩) নামে এক রোহিঙ্গা নারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৩ অক্টোবর) সকালে উপজেলার হ্নীলা ইউনিয়নের জালিয়াকাটা এলাকা থেকে তাকে আটক করা হয়। রহিমা খাতুন টেকনাফ জাদিমুরা শালবাগান ২৬ নম্বর শরণার্থী শিবিরের মৃত হোছনের স্ত্রী।

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, হ্নীলার জালিয়াকাটা এলাকা থেকে ইয়াবার একটি বড় চালান ইউনিয়নের আলীখালী গ্রামে পাচার হতে পারে এমন তথ্যে ভিত্তিতে বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালায়। এ জন্য কক্সবাজার-টেকনাফ সড়কের হ্নীলার জালিয়াকাটা মাদ্রাসা সংলগ্ন এলাকায় সড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে বিজিবি সদস্যরা। এসময় রহিমা খাতুন হেঁটে চেকপোস্ট পার হওয়ার সময় বিজিবি সদস্যদের সন্দেহ হলে তাকে তল্লাশি করে ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন।

আটক রোহিঙ্গা নারীকে টেকনাফ থানায় হস্তান্তর এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও বিজিবির এ কর্মকর্তা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD