বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
মৎস্যজীবী দলের নেতাকে হাসপাতালে দেখতে গেলেন ফয়েজ খান অবশেষে লা/শ হয়ে ফিরলেন জেলে সরোয়ার বিএনপির নির্দেশনা মানছেন না অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ চোখের জলে বিদায় লিলেন রাখাইন ধর্মগুরু সংঘরাজ ভদন্ত উকোইন্দা মহাথেরো বাউফলে আপন ভাইয়ের বিরুদ্ধে ২ বোনকে পিটিয়ে জখম করার অভিযোগ কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার
৯ ফুট উচ্চতার গাঁজার গাছসহ আটক ১

৯ ফুট উচ্চতার গাঁজার গাছসহ আটক ১

Sharing is caring!

বগুড়া:
বগুড়ায় ৯ ফুট উচ্চতার একটি গাঁজার গাছসহ মাদককারবারি মোহাম্মাদ মিঠু (৪০) নামের এক যুবককে আটক করেছে বগুড়া সদর থানা পুলিশ।

আটক মাদককারবারি মোহাম্মাদ মিঠু বগুড়া সদর উপজেলার শেখেরকোলা ইউনিয়নের মহিষবাথান গ্রামের বাসিন্দা।

শনিবার (১২ অক্টোবর) বগুড়া সদর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আটক মাদককারবারি ওই যুবকের বাড়ির পাশের আবাদি জমি থেকে গাঁজার গাছসহ তাকে আটক করে।

অভিযানে নেতৃত্ব দেওয়া বগুড়া সদর থানা পরিদর্শক (এসআই) সোহেল রানা জানান, আটক ওই যুবক দীর্ঘদিন ধরে বাড়ির উঠানে গাঁজার গাছ লাগিয়ে মাদক ব্যবসা করছিল। গাঁজার গাছটির ওজন প্রায় আড়াই কেজি যার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদিউজ্জামান জানান, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করার পর তাকে আদালত পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD