মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন
মাদক ব্যবসায়িকে ২ বছর সাজা

মাদক ব্যবসায়িকে ২ বছর সাজা

Sharing is caring!

ক্রাইমসিন২৪:
ফেন্সিডিল বিক্রির অপরাধে নগরীর এক মাদক ব্যবসায়িকে ২ বছরের কারাদন্ড দিয়েছে আদালত। এছাড়াও দুই হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়। গতকাল সোমবার এ আদেশ দেন বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক আতাউর রহমান। দন্ডিত বাপ্পী মোল্লা সদর উপজেলার দিনার এলাকার বাসিন্দা কবির মোল্লার ছেলে। রায় ঘোষনার সময় বাপ্পী আদালতে হাজির ছিলো। আদালত সূত্র জানায়, ২০১৩ সালের ১৩ মার্চ নবগ্রাম রোডস্থ বটতলা টেম্পু স্টান্ড মোড় থেকে ৬ বোতল ফেন্সিডিল সহ বাপ্পীকে আটক করে কোতয়ালি মডেল থানা পুলিশ। এ ঘটনায় ওই দিনই থানার এসআই আহসান কবির বাদী হয়ে মামলা করে। একই বছরের ১৬ এপ্রিল আদালতে চার্জশীট জমা দেয় থানার এসআই মহিউদ্দিন শেখ । মামলায় ৭ জনের সাক্ষ্য নিয়ে বিচারক ওই আদেশ দেন।রায় শেষে বাপ্পীকে সাজাভোগে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD