রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
বরিশালের বিভিন্ন স্থানে ব্যানার-ফ্যাস্টুন, বিলবোর্ড অপসারণ

বরিশালের বিভিন্ন স্থানে ব্যানার-ফ্যাস্টুন, বিলবোর্ড অপসারণ

Sharing is caring!

ক্রাইমসিন২৪:
নির্বাচন কমিশনের ঘোষনা অনুযায়ী নোটিশ দেয়ার পরও বরিশাল নগরের যেসব স্থানে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ছিল তা নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল টিমের মাধ্যমে অপসারণ করতে মাঠে নেমেছে বরিশাল সিটি করপোরেশন। সোমবার (১৯ নভেম্বর) বেলা ১১টা থেকে নগরের বিভিন্ন এলাকায় এই অপসারন কার্যক্রম পরিচালিত করা হয়।বরিশাল নগরের হাসপাতাল রোড, বিএম কলেজ, নথুল্লাবাদ ও লাকুটিয়া সহ বিভিন্ন এলাকার বিলবোর্ড অপসারন করেছে বরিশাল সিটি কর্পোরেশন। এরআগে নগরের সৌন্দর্য রক্ষার্থে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াত সাদিক আব্দুল্লাহ মাইকিং ও পত্রিকায় বিজ্ঞান দিয়ে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড অপসারণ করতে নির্দেশ দিয়েছিলেন। অবশিষ্ট যা ছিল আজ তা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোজাম্মেল হকের নেতৃত্বে নগর থেকে অপসারণ করা হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আচরণ বিধি নিশ্চিত করার লক্ষে বরিশালে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এরআগে গতকাল রোববার (১৮ নভেম্বর) নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটগন বরিশাল মহানগরসহ জেলার প্রায় সকল উপজেলায় মোবাইল কোর্ট আইন ২০০৯ এর আওতায় আচরন বিধি প্রতিপালন নিশ্চিত করনের লক্ষে অপসারন অভিযান পরিচালনা করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD