সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
সিএনএন সাংবাদিকের পাস ফিরিয়ে দিতে হোয়াইট হাউসকে নির্দেশ

সিএনএন সাংবাদিকের পাস ফিরিয়ে দিতে হোয়াইট হাউসকে নির্দেশ

Sharing is caring!

অনলাইন ডেস্ক:
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন’র হোয়াইট হাউজ বিষয়ক প্রধান প্রতিবেদক জিম অ্যাকোস্টার প্রেস পাস ফিরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন দেশটির আদালত। বিচারক টিমোথি জে. কেলির দেওয়া শুক্রবারের (১৬ নভেম্বর) এই নির্দেশের মধ্য দিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার শীর্ষ উপদেষ্টার বিরুদ্ধে মামলায় প্রাথমিক জয় পেলো সিএনএন।

তবে বিচারক কেলি শুক্রবার মামলার পূর্ণাঙ্গ রায় দেননি। অ্যাকোস্টার নিষেধাজ্ঞা বাতিলে সাময়িক স্থগিতাদেশের জন্য সিএনএনের আবেদনে সায় দিয়েছেন। এই নির্দেশের ফলে অ্যাকোস্টা হোয়াইট হাউসে আগামী কিছুদিনের জন্য পেশাগত দায়িত্ব পালনের জন্য প্রবেশ করতে পারবেন।

রায়ের পর অ্যাকোস্টা হোয়াইট হাউস থেকে তার পাস সংগ্রহ করেছেন।

এদিকে ট্রাম্প হোয়াইট হাউসের সাংবাদিকদের জন্য ‘নিয়মনীতি’ নির্ধারণ করবেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, সাংবাদিকদের অবশ্যই হোয়াইট হাউসে ‘শালীনতা’ বজায় রাখতে হবে।

শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, এটি এমন কোনো বড় ঘটনা নয়। আমরা হোয়াইট হাউসের সাংবাদিকদের জন্য কিছু নিয়মনীতি লিখিত আকারে আনছি। যদি তারা এটা না মেনে চলে তবে আমরা তাকে হোয়াইট হাউসে নিষিদ্ধ করবো অথবা প্রেস কনফারেন্স বন্ধ করে দেব।

গত ৭ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের সার্বিক বিষয়ে সংবাদ সম্মেলনে আসেন ট্রাম্প। সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে জিম অ্যাকোস্টা অভিবাসী ইস্যুতে ট্রাম্পকে প্রশ্ন ছোড়েন। এ থেকেই মূলত উভয়ের মধ্যে বিতর্কের সূত্রপাত হয়। এরপর হোয়াইট হাউসে তার প্রেস পাস স্থগিত করা হয়।

সেই ইস্যু ধরে দেশটির রাজধানী ওয়াশিংটন ডিসির একটি আদালতে মামলা করে সিএনএন। মামলায় ট্রাম্প প্রশাসনের কয়েকজন কর্মকর্তাকেও অভিযুক্ত করা হয়।

মামলায় বলা হয়, গত সপ্তাহে প্রেস পাস স্থগিত করে ট্রাম্প প্রশাসন গণমাধ্যম আইন লঙ্ঘন করেছে। আজ সিএনএন ও অ্যাকোস্টার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। ভবিষ্যতে যে কারও ওপর এই ব্যবস্থা নিতে পারে ট্রাম্প প্রশাসন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD