শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ক্ষমতায় গেলে দুর্নীতির ঘাড় ধরে টান দেবে জামায়াত: ডা. শফিকুর রহমান ‘গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় ধানের শীষে ভোট দিন’–এবিএম মোশাররফ হোসেন “সমগ্র বাংলাদেশই আমার ঠিকানা” বাউফলে, ডা.শফিকুর রহমান (পটুয়খালী-২) ডঃ শফিকুল ইসলাম মাসুদের নির্বাচনী ইশতেহার ঘোষণা বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব
সম্প্রীতি বজায় রেখে কাজ করার চেষ্টা করছি : সাদিক

সম্প্রীতি বজায় রেখে কাজ করার চেষ্টা করছি : সাদিক

Sharing is caring!

বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেছেন, হিন্দু-মুসলমান এরকম কোন ব্যবধান আমি দেখি না। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মানে নিরলস ভাবে কাজ করছে। আর আমি তার একজন কর্মী হিসেবে সম্প্রীতি বজায় রেখে কাজ করার চেষ্টা করছি। আমি ঈদেও যেমন সবাইকে নিয়ে উৎসব পালন করেছি, তেমনি পুজোতেও সবাই নিয়ে উৎসব পালন করতে চাই। রোববার (২৯ সেপ্টেম্বর) বরিশাল নগর ভবনের তৃতীয় তলার সভাকক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বরিশাল নগরের ৪২ টি পূজামন্ডপে অনুদানের চেক বিতরণকালে এ কথা বলেন মেয়র। পূজায় শৃঙ্খলা বজায় রাখার আহবান জানিয়ে তিনি বলেন, কোন কিছু দেখে সন্দেহ হলে কিংবা কোন কিছু সন্দেহজনক মনে হলে সাথে সাথে আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করবেন । আর আমি আপনাদের পাশি আছি। আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই। এসময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিন) মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, বরিশাল সিটি করপোরেশনের প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, রফিকুল ইসলাম খোকন, বরিশাল জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারন সম্পাদক মানিক মুখার্জি কুডু, মহানগর পূজা উদযাপন পরিষদের নারয়ান চন্দ্র দে, সাধারন সম্পাদক সুরঞ্জিত দত্ত লিটু, ধর্মরক্ষিণী সভার সাধারণ সম্পাদক মৃণাল কান্তি সাহা প্রমুখ। বক্তব্য প্রদান শেষে মেয়র ও ‍উপস্থিত অতিথিরা বরিশাল নগরের ৫ টি ব্যক্তিগতসহ ৪২ টি পূজা মন্ডপের নেতৃবন্দর হাতে অনুদানের চেক বিতরণ করেন। উল্লেখ্য এবারই প্রথম অনুদানের পরিমান বাড়ানো হয়েছে। গত বছর সার্বজনীন পূজা মন্ডপের নেতৃবৃন্দকে ১২ হাজার টাকা দেয়া হলেও এ বছর তা ২০ হাজার এবং ব্যক্তিগত পূজা মন্ডপগুলোর নেতৃবৃন্দকে ৬ হাজার টাকার স্থলে ১০ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD