সর্বশেষ:
প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি,১জন গুলিবিদ্ধসহ আহত-৩, ২৫ ভরি স্বর্নালংকার লুট কলাপাড়ায় পুজা উদযাপন পরিষদ আহবায়কের পদত্যাগ।। হিন্দু সম্প্রদায়ে আতংক বাউফলে গভীর রাতে গৃহবধূর ঘরে জামায়াত নেতা, আপত্তিকর অবস্থায় আটক বরিশাল জেলা জজ আদালত চত্বরে ‘রহস্যজনক’ বিস্ফোরণে জনমনে আতঙ্ক আমানতগঞ্জ বক্ষব্যাধি হাসপাতালের পেছনে জমির মালিকানা নিয়ে ‘বিভ্রান্তিকর তথ্য’ প্রচারের অভিযোগে সংবাদ সম্মেলনে পর্যটক হয়রানি বন্ধ ও সেবার মানোন্নয়নে কুয়াকাটায় চালকদের সঙ্গে মতবিনিময় কলাপাড়ায় শিক্ষার্থীরা পেল স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ কুয়াকাটা সৈকতের ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন…….. এবিএম মোশাররফ হোসেন এমপি কলাপাড়ার অনার্স শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথে একটি বাস্তব সংকট পরীক্ষা কেন্দ্র আন্তর্জাতিক আদিবাসী দিবসে কুয়াকাটায় র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

শিক্ষক সংকট নিরসনের দাবিতে দন্ত  শিক্ষার্থীদের বিক্ষোভ

Reporter Name / ৩৫ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

শিক্ষক সংকট নিরসনের দাবিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের দন্ত বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ।

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের দন্ত বিভাগে দীর্ঘদিন ধরে চলমান শিক্ষক সংকট নিরসনের দাবিতে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

শনিবার (২৭ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের একাডেমিক ভবনের সামনে দন্ত বিভাগের শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করেন।

শিক্ষার্থীরা জানান, বিভাগটিতে প্রায় আড়াই শতাধিক শিক্ষার্থী থাকলেও অনুমোদিত শিক্ষক পদের প্রায় ৭৫ শতাংশ দীর্ঘদিন ধরে শূন্য। ফলে সীমিতসংখ্যক শিক্ষকের ওপর অতিরিক্ত চাপ পড়ছে। এতে নিয়মিত ক্লাস, ব্যবহারিক পাঠদান ও একাডেমিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। শিক্ষার্থীদের দাবি, এ সংকট দ্রুত সমাধান না হলে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়বে।

তাই অবিলম্বে শূন্য পদে শিক্ষক নিয়োগ দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি জানান তারা।

বিক্ষোভ শেষে শিক্ষার্থীরা একটি শান্তিপূর্ণ মিছিল বের করেন। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category