সর্বশেষ:
ডিবি পরিচয়ে ছাত্রদল নেতাকে তুলে নিয়ে নির্যাতনে অভিযুক্ত ছাত্রদলের দুই নেতা বহিষ্কার বিদ্যালয়ের গাছ কেটে বিক্রির অভিযোগ স্থানীয় জমিদাতা মান্নান ও প্রধান শিক্ষিকার বিরুদ্ধে কলাপাড়ায় এমইউ মাধ্যমিক বিদ্যালয়ে জিন আতঙ্ক, ২০ ছাত্রী হাসপাতালে বরিশালে নারী উদ্যোক্তা নাজিয়া রহমানের মৃত্যুর ঘটনায় বিচার দাবিতে মানববন্ধন পটুয়াখালীতে ইয়াবার টাকা ভাগাভাগির দ্বন্দ্বে জাকারিয়া হ/ত্যা, গ্রেফতার ৩, চোরাই মালামাল উদ্ধার বিশ্ব নদী দিবস-২০২৬।। কলাপাড়ায় আন্ধারমানিক নদীর দখল-দূষণ বন্ধের দাবিতে মানববন্ধন কুুয়াকাটায় বর্নাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস পালিত কলাপাড়ায় ৭ মাসের অন্ত:সত্ত্বা নারীর পেটে লাথি, গর্ভপাতে নবজাতকের মৃ/ত্যু ১৫ জেলে নিয়ে বঙ্গোপসাগরে  ট্রলারডুবি কলাপাড়া  বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করতে হবে……. এবিএম মোশাররফ হোসেন এমপি

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ ২১৪০ এর বিক্ষোভ

Reporter Name / ৩৬ Time View
Update : শনিবার, ২৭ জুন, ২০২৬

ক্রাইমসিন ডেক্সঃ

দেশের বিদ্যুৎ সেক্টর কে গতিশীল করার লক্ষ্যে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ রেজি নং ২১৪০ এর উদ্যোগে ১২ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে শনিবার সকালে চাঁন্দমারি বরিশাল বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কার্যালয়ের সামনে কেন্দ্রঘোষিত কর্মসূচীর অংশ হিসেবে কর্মী/গেইট সভা এবং মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ শ্রমিক কর্মচারী ইউনিয়ন সিবিএ রেজি নং বি ২১৪০ বরিশাল জেলা শাখার সভাপতি গোলাম ফারুক , সাধারণ সম্পাদক জাকির হোসেন , যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম , সহ সভাপতি খিজির খন্দকার , সাংগঠনিক সম্পাদক মোঃ রিফাত হোসেন সহ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আয়োজিত কর্মী সভা এবং মানববন্ধনে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে অবিলম্বে বেতন স্কেল ২০২৬ বাস্তবায়ন , কোম্পানির মালিকানায় নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন প্রকল্প গ্রহণ , অর্গানোগ্রাম সংশোধনের মাধ্যমে স্থায়ী পদ বৃদ্ধি , আউটসোর্সিং নিয়োগ বাতিল করে কর্মচারীদের পদের ৫০ ভাগ স্থায়ী এবং ৫০ ভাগ দীর্ঘদিন যাবত কর্মরত অস্থায়ী শ্রমিক/পিচরেট শ্রমিকদের কে “কাজ নাই মজুরি নাই ” ভিত্তিতে নিয়োগদান এবং সিবিএ কর্তৃক উত্থাপিত ১২ দফা শিল্প বিরোধ নিষ্পত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহবান জানান ।

বাংলাদেশ শ্রম আইন ২০০৬ এর ধারা ২০৯ ও ২১০ অনুযায়ী প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন , শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিতকরণ এবং গ্রাহকসেবার মান উন্নয়ন নিশ্চিত করে ওজোপাডিকোকে লাভজনক প্রতিষ্ঠানে রূপান্তর , গ্রাহকসেবার মান বৃদ্ধি , চাকরির বিধি সংশোধন , অর্গানোগ্রাম সংস্কার , নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা , বেতন ভাতার উন্নয়ন , শ্রমিকদের নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিতকরণ , পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা জোরদার , জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং শ্রমিকদের ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রমের প্রসারে বর্তমান সরকারের দৃষ্টি আকর্ষণ করেন মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ । অন্যথায় দাবি আদায়ে প্রয়োজনীয় সাংগঠনিক কর্মসূচী নিয়ে আগামী ১ জুলাই খুলনা ওজোপাডিকোর প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাস্তবায়নের হুশিয়ারী উচ্চারণ করেন বক্তারা ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category