শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় বিশেষ চাহিদা সম্পন্নদের হুইল চেয়ার বিতরন স্বাধীনতা দিবসে বরিশাল শিক্ষা বোর্ডের আলোচনা সভা অনুষ্ঠিত ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন
৪০ তারকাকে লন্ডন প্রবাসীর হুমকি

৪০ তারকাকে লন্ডন প্রবাসীর হুমকি

Sharing is caring!

পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি জব্দ করে ৪০ বাংলাদেশি তারকাকে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে এক লন্ডন প্রবাসীর বিরুদ্ধে। তার নাম জুবাইর। লন্ডনে ‘বাংলাদেশ মেলা’ নামের একটি অনুষ্ঠান আয়োজনের কথা বলে চিত্রনায়ক ফেরদৌস, সংগীতশিল্পী ফাহমিদা নবী, আগুন, কনা, দিনাত জাহান মুন্নী, আঁখি আলমগীর, ইমরান, গীতিকার কবির বকুল ও অভিনেত্রী সোহানা সাবাসহ ৪০ শিল্পী পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের কপি নেন তিনি।

গুরুত্বপূর্ণ এসব জিনিস হাতে পাওয়ার পরই প্রত্যেক শিল্পীর মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জুবাইর হুমকি দেন বলে অভিযোগ। হুমকিতে তিনি বলেন, ‘বাংলাদেশের একজন অভিনেত্রী এবং তার ভাই প্রতারণা করে আমার কাছ থেকে সাড়ে তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সেই টাকা ফেরত দেয়ার ব্যবস্থা করতে হবে। না হলে কোনো শিল্পী যেন দেশের বাইরে যেতে না পারেন সেই ব্যবস্থা করা হবে।’

শুধু তাই নয়, বুধবার দ্বিতীয় দফায় শিল্পীদের নম্বরে পাঠানো বার্তায় জুবাইর আরও হুমকি দেন, টাকা ফেরত না দিলে আগামী সাত দিনের মধ্যে ওই ৪০ শিল্পীর কেউ না কেউ ‘শেষ’ (প্রাণনাশ) হবে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত লন্ডনে ‘বাংলাদেশ মেলা’ সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বলে তারকাদের জানিয়েছিলেন জুবাইর। এর সবকিছু চূড়ান্ত করতে গত ৩ সেপ্টেম্বর তার ঢাকায় আসারও কথা ছিল।

এদিকে দুই দফায় হুমকি পাওয়ার পর বুধবার রাতেই ৪০ শিল্পীর পক্ষ থেকে গুলশান থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন গীতিকার কবির বকুল। তিনি গণমাধ্যমকে বলেন, ‘অভিযোগ উঠেছে, কোনো এক অভিনেত্রী এবং তার ভাই প্রতারণা করে জুবাইর নামের ওই ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন। এমন কিছু হয়ে থাকলেও সেটি একটি বিচ্ছিন্ন ঘটনা। সেই ঘটনার জন্য একসঙ্গে এতজন শিল্পীকে হয়রানির কোনো প্রশ্নই ওঠে না।’

এ ব্যাপারে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম কামরুজ্জামান জানান, ‘হুমকির ব্যাপারটা শুনেছি। গীতিকার কবির বকুল সাহেব থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD