শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত কলাপাড়ায় ইউএনওর নাম করে নিয়াগে ঘুষ নেয়ার ভিডিও ভাইরাল জিয়া মঞ্চ বরিশাল মহানগরের ইফতার মাহফিল অনুষ্ঠিত কলাপাড়ায় গৃহবধুকে চুবিয়ে হত্যা চেষ্টার অভিযোগ মেহেন্দিগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও অগ্নি নির্বাপক মহড়া জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ
জল্লা চেয়ারম্যান হত্যায় জড়িত রবিউল ‘বন্ধুকযুদ্ধে’ নিহত

জল্লা চেয়ারম্যান হত্যায় জড়িত রবিউল ‘বন্ধুকযুদ্ধে’ নিহত

Sharing is caring!

ক্রাইমসিন২৪:
বরিশালের উজিরপুর উপজেলায় ‘বন্ধুকযুদ্ধে’ রবিউল আউয়াল নামে একজন নিহত হয়েছেন। নিহত রবিউল আউয়াল (২৮) মাদারীপুর জেলার কালকিনি উপজেলার বাসিন্দা লাল চাঁন মিয়ার ছেলে ও উজিরপুর উপজেলার জল্লা ইউনিয়নের চেয়ারম্যান বিশ্বজিৎ হালদার নান্টুকে গুলি করে হত্যার ঘটনার সঙ্গে জড়িত। মঙ্গলবার (১৩ নভেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম। এর আগে সোমবার (১২ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদারীপুর থেকে গ্রেফতার করা হয় রবিউল আউয়ালকে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৬টি হত্যা মামলা রয়েছে। পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, রবিউলের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার দিনগত রাত ৩টার দিকে উজিরপুরের পীরেরপাড় ফুলতলা এলাকায় অস্ত্র উদ্ধারের অভিযানে যায় পুলিশ। যেখানে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছেড়ে। আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলি চালায়। বিনিময়ের একপর্যায়ে রবিউল গুলিবিদ্ধ হয়, গুরুত্বর আহত অবস্থায় তাকে উদ্ধার করে উজিরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরে তার মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদিকে ঘটনাস্থল থেকে একটি পিস্তল, ৩ রাউন্ড গুলি ও ৩ টি রামদা উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার সাইফুল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD