মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
সিলেটে ‘বন্দুকযুদ্ধে’ অর্ধডজন মামলার আসামি নিহত

সিলেটে ‘বন্দুকযুদ্ধে’ অর্ধডজন মামলার আসামি নিহত

Sharing is caring!

সিলেটের জকিগঞ্জে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবক নিহত হয়েছেন, যিনি ডাকাত দলের সদস্য বলে দাবি করছে আইনশৃঙ্খলা বাহিনীটি। তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ছয়টি মামলা রয়েছে।

শুক্রবার দিবাগত রাতে উপজেলার মরিচা এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহত আবদুস শহীদ মৌলভীবাজার জেলার বড়লেখা থানার ধর্মদিহী গ্রামের নানু মিয়ার ছেলে। 

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুল নাসের জানান, মরিচা এলাকার প্রবাসী আব্দুল করিমের বাড়িতে গভীর রাতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় ডাকাতদের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে এক ডাকাত সদস্য নিহত হয়। অন্য ডাকাতরা পালিয়ে যায়।

নিহতের বিরুদ্ধে সিলেট জেলার কানাইঘাট, বিয়ানীবাজার, গোলাপগঞ্জ, বালাগঞ্জ ও মোগলাবাজার থানায় ডাকাতি ও অস্ত্র আইনে ছয়টি মামলা রয়েছে।

ওসি আরও জানান, বন্দুকযুদ্ধের সময় তিনজন পুলিশ সদস্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে অস্ত্র।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD