মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৪:৩০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জাতীয়তাবাদী বন্ধু ফোরাম বরিশালের ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত সংসদ সদস্য কোন ক্ষমতার বিষয় না, এটা একটা দায়িত্বের বিষয়… এবিএম মোশাররফ হোসেন এমপি ইলমুল ক্বিরাত ও ইসলামী জ্ঞান প্রতিযোগিতা অনুষ্ঠিত শেবাচিমে কুরআন বিতরণ ও রমাদান সেমিনার অনুষ্ঠিত সম্পাদক পদে এবারের চমক এ্যাড আব্দুল মালেক কলাপাড়ায় আদালতে শুনানি চলাকালীন দুই আইনজীবির হাতাহাতি, আদালতের কার্যক্রম মূলতবি  মুলাদীতে তরমুজ চাষির উপর সন্ত্রাসী হামলা কলাপাড়া উপজেলা স্কাউটস’র দিনব্যাপী ওরিয়েন্টেশন ফেসবুকে পোস্ট ও কমেন্টকে কেন্দ্র করে এক ব্যক্তিকে মারধরে হত্যার অভিযোগ আইনজীবী সমিতির সভাপতি সাদিকুর রহমান লিংকনসহ ১১ আইনজীবীর জামিন কলাপাড়া উপজেলা স্কাউট’স ও বরিশাল আঞ্চলিক স্কাউট’স নেতৃবৃন্দের মতবিনিময় বাউফলে পিপল’স রাইট ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ অর্থের অভাবে মৃর্ত্যু পথযাত্রী বাউফলের জহিরুল কলাপাড়ায় বিএনপির সমর্থককে মারধরের অভিযোগ
ব‌রিশাল-ঢাকা মহাসড়‌কে দুর্ঘটনায় আহত ৮

ব‌রিশাল-ঢাকা মহাসড়‌কে দুর্ঘটনায় আহত ৮

Sharing is caring!

বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুর সোনার বাংলা নামক স্থানে প্রাইভেটকার, থ্রি-হুইলার (মাহেন্দ্র) ও মোটরসাইকেলের তৃমুখী সংঘর্ষ হয়েছে। এতে থ্রি-হুইলার যাত্রী এবং মোটরসাইকেল চালক সহ ৮ জন গুরুতর আহত হয়েছে। বুধবার (১৪ আগস্ট) সকালে এই ঘটনা ঘটে। আহত ৮ জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানান, বরিশাল-ঢাকা মহাসড়কের সোনার বাংলা মোড়ে রাস্তার উপরে একটি মোটরসাইকেল ঘুরাচ্ছিলো। এসময় বরিশালগামী প্রাইভেটকার এসে ওই মোটর সাইকেলটিকে ধাক্কা দেয়। একই সময় পেছনে থাকা দ্রুত গতির থ্রি-হুইলার প্রাইভেট কারের পেছন থেকে ধাক্কা দেয়। এতে দুটি গাড়ির সামনে এবং পেছনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এছাড়া মাহেন্দ্র যাত্রী ও মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হলে তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা এবং পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। তথ্যের সত্যতা নিশ্চিত করে উজিরপুর মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি) শিশির কুমার পাল।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD