বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
কলাপাড়ায় ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা

কলাপাড়ায় ঘন কুয়াশার সঙ্গে বেড়েছে শীতের তীব্রতা

Sharing is caring!

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি :

পটুয়াখালীর কলাপাড়ায় গত দুই দিন ধরে খুব ভোর থেকে দুপুর পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মতো ঝড়ছে কুয়াশা। উপজেলার অনেক স্থানে ৫০ মিটারের মধ্যেও দেখা যাচ্ছে না।

বেলা বাড়লেও দেখা মিলছেনা সূর্যের। ঘন কুয়াশার শিশিরে ভিজে পিচ্ছিল হয়ে গেছে সড়ক। ঘন ও সড়ক পিচ্ছিলের কারনে দিনের বেলায়ও হেড লাইট জালিয়ে ধীর গতিতে চলছে যানবাহন। এছাড়া প্রতিনিয়ত বেড়েই চলছে শীতের তীব্রতা।

রবিবার(২৮ ডিসেম্বর) সকাল নয়টায় কলাপাড়া উপজেলায় সর্বনিম্ন ১১.৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। তীব্র ঠান্ডা ও ঘন কুয়াশায় চরম ভোগান্তি পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষসহ সকল ধরনের যানবাহনের চালকরা। অনেকেই আগুন জালিয়ে শীত নিবারনের চেষ্টা চালাচ্ছেন।

এদিকে হাসপাতালগুলোতে ঠান্ডা জনিত শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা। দিন মজুর আ,সত্তার মিয়া বলেন, এই দুই দিন যাবৎ আমার কেহ কোন কাজে যেতে পারছিনা।

আজকে এখনো সূর্যের মুখ দেখতে পারিনি। কুয়াশায় কিছুই দেখা যায় না।আমার মতো অনেকেই কাজে যেতে পাড়ছেনা। ধানখালীর মো,সবুজ মিয়া বলেন,এই কদিন ধরে প্রচুর শীত পড়তেছে। একারনে আমাদের এলাকা গলা ব্যাথা,কাসি সর্দি বেড়ে গেছে।

হাসপাতালে ঠান্ডা জনিত রুগিই বেশি। খেপুপাড়া রাডার স্টেশনের প্রধান প্রকৌশলী আব্দুর জব্বার শরীফ জানান, আজ সকাল নয়টায় কলাপাড়া উপজেলায় সর্বনিম্ন ১১.৮ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এ অবস্থা আরও কিছুদিন থাকতে পারে বলে জানিয়েছেন তিনি।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD