বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
পটুয়াখালী-০৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়ন পত্র দাখিল

পটুয়াখালী-০৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে মনোনয়ন পত্র দাখিল

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহনের লক্ষে পটুয়াখালী-০৪ আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষন বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেনের পক্ষে মনোনয়ন পত্র দাখিল করা হয়েছে।

রবিবার(২৮ ডিসেম্বর) দুপুর বারোটায় কলাপাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের নেতৃত্বে ৫ সদস্যদের একটি দল এ মনোনয়ন পত্র জমা দেন।

এসময় উপস্থিত ছিলেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোহাম্মদ ফারুক, রাঙ্গাবালী উপজেলা বিএনপির সভাপতি আবদূর রহমান মাস্টার, মহিপুর থানা বিএনপির সভাপতি আ: জলিল হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদারসহ বিএনপি ও অংসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে কলাপাড়া পৌর শহরের বিএনপির দলীয় কার্যালয়ে দেশের শান্তি, গণতন্ত্রের পুনরুদ্ধার,বেগম জিয়ার সুস্থতা কামনা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন এবং জনগণের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র দাখিল শেষে উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার বরেন বলেন, জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়েই এবিএম মোশাররফ হোসেন নির্বাচনে অংশ নিচ্ছেন।

তিনি নির্বাচন কমিশনের কাছে একটি সুষ্ঠ নির্বাচন উপহার দেয়ার প্রত্যাশা করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউসার হামিদ বলেন, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করার লক্ষে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

আশা করছি ইতিহাসের সবচেয়ে নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিতে পারব ইনশাআল্লাহ।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD