রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর ভোটে জিতে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মিলাদ বিশ্ব ভালোবাসা দিবসেও পর্যটক শূন্য কুয়াকাটা বাউফলে নির্বাচন পরবর্তী সৌহার্দপূর্ণ আচারন এক ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালী জেলার তিন এমপির তালিকায় কে কে হবেন মন্ত্রী পরিষদের সদস্য পটুয়াখালী -৩ নুরকে নৌ-ত্রাণ-পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব দেখতে জনমত তুঙ্গে কলাপাড়ায় অটো-রিকশার ধাক্কায় এক শ্রমিকের মৃত্যু বাউফলে নির্বাচনের মাঠ উত্তপ্ত “বিএনপি জামায়াতের সংঘর্ষ” আহত ৪ খণ্ড খণ্ড মিছিলের মধ্য দিয়ে বরিশাল-১ আসনে নির্বাচনী প্রচার–প্রচারণা চালিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী জ হির উদ্দিন স্বপন ধানের শীষের পক্ষে গণসংযোগে কলাপাড়া ৯৯ ব্যাচ গন অধিকার পরিষদ, ইসলামি শাসন তন্ত্র ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা সরকারি সৈয়দ হাতেম আলী কলেজে অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত ‎ বিগত ১৭ বছর ধরে যেখানে কোন উন্নয়ন হয়নি, সেখানে উন্নয়ন করতে চাই: জহির উদ্দিন স্বপন বাউফলে বিএনপি জামায়াতের দফায় দফায় সংঘর্ষ, আহত প্রায় অর্ধশত
কলাপাড়া পৌর মহিলা দলের মতবিনিময় সভা ও দোয়া মোনাজাত

কলাপাড়া পৌর মহিলা দলের মতবিনিময় সভা ও দোয়া মোনাজাত

{"capture_mode":"AutoModule","faces":[]}

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর কলাপাড়া পৌর মহিলা দলের মতবিনিময় সভা এবং অসুস্থ বিএনপি সভানেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(২৮ ডিসেম্বর) বিকাল ৪টায় কলাপাড়া পৌর শহরের বিএনপির নির্বাচনী অফিসে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

কলাপাড়া পৌর বিএনপির সভানেত্রী ফারজানা আক্তার সাম্মি ফ্লোরা’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো.ফারুক।

কলাপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার, কলাপাড়া উপজেলা মহিলা দলের সভাপতি লিলি বেগম, কলাপাড়া উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা নার্গিস আক্তার, কলাপাড়া পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা মনি বেগম, সাংগঠনিক সম্পাদিকা লাইজু আক্তারসহ কলাপাড়া পৌর মহিলা দলের নেতৃবৃন্দ।

এ সময় কলাপাড়া পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে এবিএম মোশাররফ হোসেন বলেন, দিন বদলের এই সমাজে পরিবর্তনের সাথে আমাদেরকে মানিয়ে নিতে হবে।

কেননা কাউকে না কাউকেত আপনারা এমপি নির্বাচিত করবেন। আপনাদের চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে।

আগামী নির্বাচনে কোন দল সরকার গঠন করবেন। আপনাদের এলাকার উন্নয়ন কার দ্বারা সম্ভব হবে।

আবেগের বশবর্তী না হয়ে বিবেক দিয়ে চিন্তা করে মূল্যবান সিদ্ধান্ত নিবেন। তিনি আরও বলেন, আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে নারীদের উন্নয়নে প্রতিটি পরিবারের জন্য ফ্যামিলি কার্ড, নারী শিক্ষা, স্বাস্থ্য সেবা, নমূনা কার্ড, স্বাবলম্বী কার্ড, বয়স্কদের জন্য সহায়তা, রেশন ব্যাবস্থা সহ কৃষকদের ন্যায্যমূল্যে কৃষি পন্য ব্যাবহারের জন্য কার্ড প্রদান করা হবে।

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD