বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
পটুয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

পটুয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক

Sharing is caring!

এস আল-আমিন খাঁন, নিজস্ব প্রতিবেদক পটুয়াখালীঃ

পটুয়াখালী: ‘সচেতন, সংগঠিত ও সোচ্চার জনগোষ্ঠীই গণতন্ত্রের রক্ষাকবচ’- গণতন্ত্র শক্তিশালী করণ কার্যক্রম- প্রতিপাদ্য নিয়ে পটুয়াখালীতে ‘সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় পটুয়াখালী পৌর শহরের মল্লিকা পার্টি সেন্টার মিলনায়তনে সুজন- সুশাসনের জন্য নাগরিক এর পটুয়াখালী জেলা কমিটির আয়োজনে এ বৈঠকের আয়োজন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ মোদাচ্ছের বিল্লাহ, পটুয়াখালী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র শীল, সুজন- বরিশালের আঞ্চলিক সমন্বয়কারী মেহের আফরোজ, ভোলা জেলার সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, বরিশাল জেলা সাধারণ সম্পাদক রণজিৎ দত্ত, বরিশাল মহানগর কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিকুল আলম, বিএনএসবি চক্ষু হাসপাতালের কনসালটেন্ট সাইয়েদ আনোয়ারুল হাফিজ, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক গণদাবী’র সম্পাদক গোলাম কিবরিয়া, পটুয়াখালী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবদুস সালাম আরিফ প্রমুখ।

এছাড়া বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, আইনজীবী, ব্যবসায়ী, সমাজসেবী, মসজিদের ইমাম এবং পটুয়াখালী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা সহ সুজন এর জেলার বিভিন্ন উপজেলার সদস্যরা এসময় উপস্থিত ছিলেন।

বৈঠকে বক্তারা আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনআকাঙ্খার আলোকে দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে গণতান্ত্রিক উত্তরণে নাগরিক সমাজের প্রত্যাশা এবং অন্তবর্তীকারীন সরকার ও রাজনৈতিক দলের করণীয় বিষয়ে মতামত ব্যক্ত করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD