মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
পটুয়াখালীতে জিয়া সৈনিক দলের জেলা কমিটির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান

পটুয়াখালীতে জিয়া সৈনিক দলের জেলা কমিটির উদ্যোগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদক- এস আল-আমিন খাঁন পটুয়াখালীঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল পটুয়াখালী জেলা কমিটির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর-২৫ ইং) তারিখ সন্ধ্যা ৭ টার সময় পটুয়াখালী পৌরসভার ৭ নং ওয়ার্ড ফায়ার সার্ভিস রোড কর ভবন সংলগ্ন মাঠে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জেলা জিয়া সৈনিক দলের আহ্বায়ক শামীম খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা-আহ্বায়ক এনামুল হক মোল্লা।

প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব রিয়াজ উদ্দিন বাদশা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জিয়া সৈনিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, জেলার সদস্য সচিব নাসির তালুকদার, জেলা যুগ্ম আহ্বায়ক জলিল আকন ও সুলতান মোল্লাসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

বক্তারা তাঁদের বক্তব্যে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি, স্থিতিশীলতা এবং কল্যাণ কামনায় দোয়ার আহ্বান জানান।

দোয়া অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

দোয়া অনুষ্ঠানে জাতীয়তাবাদী জিয়া সৈনিক দল পটুয়াখালী জেলা ও বিভিন্ন ইউনিটের নেতাকর্মী এবং স্থানীয়রা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD