সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:৪৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ
বেগম জিয়ার সুস্থতার জন্য ৯ নং ওয়ার্ড শ্রমিকদলের দোয়া

বেগম জিয়ার সুস্থতার জন্য ৯ নং ওয়ার্ড শ্রমিকদলের দোয়া

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল বরিশাল মহানগর শাখার ৯ নং ওয়ার্ডের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ সুস্থতা এবং রোগমুক্তির জন্য শনিবার বাদ আসর পোর্ট রোড কেরামতিয়া জামে মাসজিদে বিশেষ মুনাজাত পরিচালনা করা হয় ।

স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশী জাতীয়তাবাদের পথপ্রদর্শক যুগান্তকারী ১৯ দফা কর্মসূচীর প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম এবং তাঁর কনিষ্ঠ ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় মুনাজাত করা হয় ।

বরিশাল মহানগর শ্রমিকদলের আহবায়ক শ্রম আদালতের অন্যতম সদস্য বিগত জুলাই আগস্টের ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে রাজপথের সম্মুখ সারির যোদ্ধা মোঃ ফয়েজ আহমেদ খান , বরিশাল জেলা শ্রমিকদলের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হক ফরাজী , বরিশাল মহানগর শ্রমিকদলের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম সিকদার , বরিশাল মহানগর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক আব্দুল খালেক সরদার , বরিশাল মহানগর শ্রমিকদলের যুগ্ম আহবায়ক চলতি দায়িত্বে মেহেদি হাসান আলতাফ আয়োজিত মুনাজাতে অংশগ্রহণ করেন ।

এ সময় ৯ নং ওয়ার্ড শ্রমিকদলের আনোয়ার হোসেন , খান নাসির , জসিম সওদাগর , আব্দুল মান্নান , মোঃ আলী , মোঃ নাদিম , মোঃ শহিদ হাওলাদার দু হাত তুলে মহান রবের দরবারে মা মাটি মানুষের নেত্রী বেগম জিয়ার জন্য দোয়ায় শরীক হন ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD