শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে
পটুয়াখালীর মহিপুরে চাঞ্চল্যকর ট্রলার মাঝি হত্যা মামলার আসামী  সোহেল ফকির র‌্যাবের হাতে গ্রেপ্তার

পটুয়াখালীর মহিপুরে চাঞ্চল্যকর ট্রলার মাঝি হত্যা মামলার আসামী  সোহেল ফকির র‌্যাবের হাতে গ্রেপ্তার

Sharing is caring!

পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ

পটুয়াখালী র‌্যাব-৮, সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্প এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মহিপুরের ট্রলারের মাঝি হত্যা মামলার প্রধান আসামী সোহেল ফকির’কে গ্রেফতার করেছে র‌্যাব-৮।

গত ০৪ ডিসেম্বর ২০২৫ইং  গভীর রাতে পটুয়াখালী জেলার মহিপুর থানাধীন পশ্চিম সাজুরা এলাকা বিশেষ অভিযান পরিচালনা করে মহিপুরে চাঞ্চল্যকর ট্রলারের মাঝি শহিদুল হত্যার ঘটনায় দীর্ঘদিনের পলাতক আসামি  মোঃ সোহেল ফকির (৩৪)কে আটক করা হয়েছে।

খোজ নিয়ে জানা যায়, মৃত আমজেদ আলী ফকিরের ছেলে শহিদুল মাঝি তার গ্রামের বাড়ী সাজুরা, থানা মহিপুর জেলা পটুয়াখালী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।  উক্ত ঘটনার বিবরনে জানা যায়, মামলার বাদী মোঃ রাসেল হাওলাদার (৪০) ভিকটিম মৃত শহিদুল ইসলাম এর ছোট ভাই। ভুক্তভোগী ট্রলারের মাঝি  হিসাবে জিবিকা নির্বাহ করতেন।

বিবাদীরা ভিকটিমের পরিচালনাধীন ট্রলারের জেলে জনৈক ইব্রাহিমের কাছে ২,৪০০/- (দুই হাজার চারশত) টাকা পাবে এই মর্মে দাবী করে।

উক্ত টাকার জন্য বাদীর ভাই ভিকটিম শহিদুল ইসলামকে বিবাদীগণ অন্যায়ভাবে চাপ সৃষ্টি করে। ভিকটিম শহিদুল ইসলাম উক্ত ঘটনার কথা স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ কয়েকজন স্বাক্ষীদের এ বিষয় জানায়।

বিবাদীগণ উক্ত বিষয় জানতে পেরে ভিকটিম শহিদুল ইসলামের উপর আরো ক্ষিপ্ত হয়।

ঘটনার দিন ও সময় অর্থাৎ ইং ২৬/০৬/২০২৫ তারিখ ভিকটিম তার বাসস্থান বাজরা আবাসনে তার ঘরের সামনে কাজ করা অবস্থায় ১নং বিবাদীর হাতে থাকা লোহার রড দিয়া বাদীর ভাই শহিদুল ইসলামকে হত্যার উদ্দেশ্যে মাথা লক্ষ্য করে সজোরে পরপর বারি দিতে থাকে।

ঐ বারি খেয়ে ভিকটিম শহিদুল ইসলাম মাথার ডান পাশে পড়ে প্রচুর রক্তক্ষরন হতে থাকে। এছাড়াও ঘটনার সাথে জড়িত অন্যান্য বিবাদীরা ভিকটিমকে এলোপাথারী ভাবে পিটাইতে থাকে। তখন বাদীর ডাক-চিৎকারে আসেপাশের লোকজন ঘটনাস্থলে এসে ভিকটিমকে উদ্ধার  করে কুয়াকাটা তুলাতলী ২০ শয্যা বিশিষ্ট  হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষনা করেন।

পরবর্তীতে ভিকটিমের ছোট ভাই বাদী হয়ে বিবাদীদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।উল্লেখ্য অভিযুক্ত সোহেল ফকিরের বিরুদ্ধে মাদকসহ আরো একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

এদিকে গ্রেফতারকৃত আসামিকে  পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য পটুয়াখালী জেলার মহিপুর থানায় হস্তান্তর করা হয় বলে জানা যায়।

এ বিষয় কোম্পানি অধিনায়ক  লিডার রাশেদ বলেন, প্রতিদিনের আমাদের এ ধরনের অভিযান ভবিষ্যতে ও অব্যহত থাকবে বলে জানান তিনি।,

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD