বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৩:২০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে ১৫০টাকার দ্ব‌ন্দে অনার্স পরিক্ষার কেন্দ্র বা‌তিল বরিশাল জেলা মটরযান মেকানিক শ্রমিক ইউনিয়নের প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটুয়াখালীর খলিসাখালীতে শিক্ষক বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, অপসারণ দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীদের বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করলেন ছাত্রদল সিসি ক্যামেরায় নকলমুক্ত সুষ্ঠু পরিবেশে কলাপাড়ায় এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু বরিশাল টেলিভিশন চিত্র সাংবাদিকদের নতুন কমিটি ঘোষণা কলাপাড়ায় কেন্দ্র সচিব এবং কক্ষ প্রত্যবেক্ষকদের প্রশিক্ষণ কর্মশালা বরিশাল মহানগর শ্রমিকদলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চেম্বার অব কমার্সের পক্ষ থেকে স্মারকলিপি পেশ স্কুলছাত্রীকে উত্যক্তের প্রতিবাদ করায় কিশোরের ওপর দফায় দফায় হামলা, থানায় অভিযোগ কুয়াকাটা সমুদ্র সৈকত আবারো মৃত ডলফিন পটুয়াখালীতে ইফতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন ও  স্মারকলিপি প্রদান জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা
মনোনয়ন বঞ্চিতদের অপপ্রচারের প্রতিবাদে দুমকি উপজেলা বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

মনোনয়ন বঞ্চিতদের অপপ্রচারের প্রতিবাদে দুমকি উপজেলা বিএনপি নেতাদের সংবাদ সম্মেলন

Sharing is caring!

নিজস্ব প্রতিবেদকঃ

পটুয়াখালী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এয়ার ভাইস মার্শাল (অব.) সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরিকে বিতর্কিত করার উদ্দেশ্যে একই আসনের মনোনয়ন বঞ্চিত জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টি ও সাধারণ সম্পাদক এডভোকেট মজিবুর রহমান টোটন বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছেন-এমন অভিযোগ করেছেন দুমকি উপজেলা বিএনপির নেতারা।

শনিবার সন্ধ্যা ৭টায় পবিপ্রবির প্রধান গেটসংলগ্ন বিএনপির অস্থায়ী কার্য্যালয়ে  উপজেলা বিএনপি আয়োজিত জনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মতিউর রহমান দিপু, সাবেক যুবদল আহ্বায়ক ও উপজেলা বিএনপির সদস্য।

তিনি বলেন, বৃহস্পতিবার জেলা বিএনপির প্রেস ব্রিফিংয়ে মনোনয়ন বঞ্চিত দুই নেতা ব্যক্তিগত ক্ষোভ ও প্রতিহিংসা থেকে আলতাফ হোসেন চৌধুরির বিরুদ্ধে মিথ্যা, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যমূলক মন্তব্য করেছেন।

পটুয়াখালী-১ আসনের মনোনয়ন চুড়ান্ত করে কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড আলতাফ হোসেন চৌধুরীকে প্রার্থী ঘোষণা করার পর থেকেই তারা আলতাফ হোসেন চৌধুরিকে নিয়ে ভিত্তিহীন প্রচার চালাচ্ছেন।

দিপু আরও অভিযোগ করেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘদিনের বিশ্বস্ত সহযোদ্ধা ও সাবেক সফল মন্ত্রী হিসেবে আলতাফ হোসেন চৌধুরির ভাবমূর্তি নষ্ট করতে এই মহলটি সক্রিয়।

অতীতে তার বিরুদ্ধে করা ৫টি মামলায় আদালত তাকে খালাস দিয়েছেন। তিনি ফখরুদ্দিন সরকারের সময় প্রায় ৮০০ দিন কারাবরণ করেও বিএনপির প্রতি অটল ছিলেন, যা নেতাকর্মীদের অনুপ্রেরণা।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, স্থানীয় নেতাদের বিরুদ্ধে মনগড়া তথ্য উপস্থাপন করে দলের ভেতরে বিভাজন সৃষ্টি করা হচ্ছে।

পটুয়াখালী-১ আসনের প্রকৃত নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের ঐক্য নষ্ট করার চেষ্টাও চলছে। বক্তব্যের শেষে দিপু বলেন, “মনোনয়ন বঞ্চিতদের ব্যক্তিগত ক্ষোভকে পুঁজি করে দলের বিরুদ্ধে অপপ্রচার বরদাশত করা হবে না।

সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরির নেতৃত্বে বিএনপির তৃণমূল আরও শক্তিশালী ও ঐক্যবদ্ধ থাকবে। সংবাদ সম্মেলনে দুমকি উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD