বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়ার আয়োজন

বেগম জিয়ার সুস্থতার জন্য দোয়ার আয়োজন

Sharing is caring!

ক্রাইমসিন ডেক্সঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বরিশাল মহানগর শাখার ২৫ নং ওয়ার্ডের সাবেক আহবায়ক মোঃ নুরুজ্জামান দোলনের নেতৃত্বে মঙ্গলবার বাদ আসর রূপাতলী মোল্লাবাড়ী জামে মাসজিদে শারীরিকভাবে অসুস্থ বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পূর্ণাঙ্গ সুস্থতা এবং রোগমুক্তির জন্য বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয় ।

২৫ নং ওয়ার্ড বিএনপি এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী আয়োজিত মুনাজাতে অংশগ্রহণ করেন ৷

বরিশাল মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক নওশাদ আহমেদ নান্টু , যুগ্ম আহবায়ক আবু মুসা কাজল এবং যুগ্ম আহবায়ক আব্দুল হালিম মৃধা আমন্ত্রিত অতিথি হিসেবে দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ।

মাসজিদ সংলগ্ন দারুল আবরার মডেল মাদরাসার শতাধিক ছাত্র মুনাজাতে অংশগ্রহণ করেন ।

স্বাধীনতার ঘোষক বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক দক্ষিণ এশিয়ায় সার্কের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশী জাতীয়তাবাদের পথপ্রদর্শক যুগান্তকারী ১৯ দফা কর্মসূচীর প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট এবং সেনাপ্রধান মেজর জেনারেল জিয়াউর রহমান বীর উত্তম এবং তাঁর কনিষ্ঠ ছেলে বিশিষ্ট ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকোর রূহের মাগফিরাত সহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় মুনাজাত পরিচালনা করা হয় ।

এ সময় ব্রাহ্মণ্যবাদী গেরুয়া সন্ত্রাসী আধিপত্যবাদী ভারতের পদলেহনকারী চিহ্নিত দালাল পতিত স্বৈরাচার মাফিয়া খুনী ভোটচোর হাসিনার জালিমশাহীর পেটোয়া পুলিশলীগ এবং ডিজিএফআইয়ের হাতে বিগত দিনের আন্দোলন সংগ্রামে অংশগ্রহণকারী গুম খুন সহ অবর্ননীয় নির্যাতনের শিকার বিএনপির নাম না জানা অসংখ্য নেতাকর্মীর পরিবারের জন্য বিশেষ মুনাজাত অনুষ্ঠিত হয় ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD