বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:২২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
মাদকসহ যেকোনো অপরাধের সাথে কোন আপোষ নয়…….এবিএম মোশাররফ হোসেন, এমপি কলাপাড়ায় অটোরিকশা- মোটরসাইকেল সংঘর্ষ। আহত-৪ মহিপুর কেয়ার মডেল হাসপাতালে হামলা-ভাঙ্গচুর, আতঙ্কে রোগী-কর্মীরা কলাপাড়ায় রুফটপ সোলারে জাতীয় অগ্রাধিকারের আহ্বান রোজা ও ঈদে টানা কত দিনের ছুটি পাচ্ছেন শিক্ষক-কর্মচারীরা? জনগণের মনে শান্তি-নিরাপত্তা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী মন্ত্রীর চেয়ারে কারাগারে তারুণ্য বিলানো রাজিব বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক থেকে তথ্যমন্ত্রী, জাতিসংঘে কাজের অভিজ্ঞতাও আছে স্বপনের ওয়ার্ড নেতৃবৃন্দের সাথে কলাপাড়া পৌর বিএনপির মতবিনিময় তাঁতীদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে বরিশালে দোয়া অনুষ্ঠান বিয়ে করতে এসে তেতুলিয়া নদীতে নিখোঁজ যুবক ২৩ ঘণ্টা পেরিয়েও মেলেনি হাসানের খোঁজ বাউফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত কলাপাড়ায় শাপলা কাব ও প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত অবৈধ স্থাপনা ভেঙ্গে দিয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি এবিএম মোশাররফ হোসেনকে মন্ত্রী চেয়ে জোরালো দাবি উপকূলবাসীর
বরিশালে অসহায় ব্যবসায়ী আইউব ফরাজীর পাশে আবু নাসের রহমতুল্লাহ

বরিশালে অসহায় ব্যবসায়ী আইউব ফরাজীর পাশে আবু নাসের রহমতুল্লাহ

Sharing is caring!

পারভেজ,বরিশাল প্রতিনিধিঃ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় মুদি ব্যবসায়ী আইউব ফরাজীর পাশে দাঁড়ালেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ।

আইয়ুব ফরাজী বরিশাল সদরের ৪নং শায়েস্তাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ড পূর্ব চরআইচা গ্রামের একজন মুদি দোকানদার, আনুমানিক রাত ২টার দিকে তার দোকানে এই অগ্নিকাণ্ড ঘটে।

এলাকা বাসী ও দোকান মালিক ধারণা করেছেন দূর্বিত্তের দেয়া আগুনে এমন ঘটনা ঘটতে পারে। স্থানীয়দের মতে, হঠাৎ ঘটে যাওয়া আগুনে দোকানের সমস্ত মালামাল পুড়ে যায়।

এতে পরিবারের একমাত্র উপার্জনক্ষম উৎসটি বন্ধ হয়ে পড়ায় আইউব ফরাজী মারাত্মক আর্থিক সংকট ও মানসিকভাবে ভেঙে পড়েন।

উক্ত ঘটনার খবর পেয়ে আবু নাসের রহমতুল্লাহ ব্যক্তিগতভাবে আইউব ফরাজীর সঙ্গে দেখা করেন এবং তার ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন।

এসময় তিনি দুর্দশাগ্রস্ত ব্যবসায়ীর পাশে দাঁড়ানোর ঘোষণা দেন ও পুনরায় দোকান ঘুরে দাঁড়াতে নগদ অর্থ তুলে দেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস প্রদান করেন।

আবু নাসের রহমতুল্লাহ বলেন,“মানুষের দুঃসময়েই মানুষের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব।

আইউব ফরাজীর দোকান পুনর্গঠনে যা যা প্রয়োজন, আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো।” এসময় তার সাথে উপস্থিত ছিলেন ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সামছুল কবির ফরহাদ, জেলা ছাত্রদলের সভাপতি ইলিয়াছ আহমাদ, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা নাসির হোসাইন সহ এলাকা বাসী।

ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং স্থানীয়রা এই মানবিক সহযোগিতাকে ইতিবাচক উদ্যোগ হিসেবে স্বাগত জানিয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD