বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
শেখ হাসিনার মৃত্যুদণ্ডে খুশি জুলাই গণঅভ্যুত্থানে নিহত তিন পরিবার

শেখ হাসিনার মৃত্যুদণ্ডে খুশি জুলাই গণঅভ্যুত্থানে নিহত তিন পরিবার

Sharing is caring!

অনলাইন ডেক্সঃ

গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যদণ্ড রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন নাটোরের সিংড়া উপজেলার জুলাই গণঅভ্যুত্থানে নিহত তিন শহীদ সোহেল রানা, রমজান আলী ও রিদয় হোসেনের পরিবার।

সিংড়ার সাঐল হাজীপাড়া গ্রামের শহীদ রমজান আলীর বাবা নজরুল ইসলাম ও মা অজুফা বেগম মুঠোফোনে এই প্রতিবেদককে বলেন, আলহামদুলিল্লাহ, আদালতের রায়ে আমরা খুব খুশি হয়েছি।

এ রায়ে এলাকায় মিষ্টি বিতরণ চলছে। তাদের বুকের একমাত্র মানিক হারানোর ব্যথা কখনও ভুলবার নয়, তবে শেখ হাসিনাকে দ্রুত দেশে এনে রায় কার্যকর হলে তারা মরেও শান্তি পাবেন।

এহেন জঘন্য কাজের সাথে আর যারাই জড়িত রয়েছেন তাদেরও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন এবং এখনো যারা এ বিচার বাধাগ্রস্ত করতে চায় তাদের শাস্তির আওতায় আনতে সরকারের প্রতি জোর দাবি জানান।

এদিকে সিংড়া উপজেলার সোয়াইড় গ্রামের শহীদ সোহেল রানার ভাই আব্দুল্লাহ ও মা রেহেনা বেগম এ রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান এবং উপজেলার ছাতারবাড়িয়া গ্রামের শহীদ রিদয় হোসেনের বাবা রাজু আহমেদ আদালতের রায়ে সন্তুষ্টি প্রকাশ করে দ্রুত রায় কার্যকরের দাবি জানান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD