বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:১৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
বাউফলে উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত

বাউফলে উপজেলা বিএনপির উদ্যোগে ঐতিহাসিক ৭নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালিত

Sharing is caring!

​বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

​ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে পটুয়াখালীর বাউফলে উপজেলা বিএনপির উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে।

শুক্রবার (০৭ নভেম্বর) বিকালে ঐ কর্মসূচি পালিত হয়। ​র‌্যালিটির নেতৃত্বে দেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মু. মুনির হোসেন।

​জানা গেছে, বিকাল ৪টার দিকে বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের মাঠ থেকে র‌্যালিটি শুরু হয়।

পৌর শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাউফল উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

​এসময় বাউফল উপজেলা বিএনপির আহবায়ক আব্দুল জব্বার মৃধা, সদস্য সচিব মো. আপেল মাহমুদ ফিরোজসহ উপজেলা ও পৌর বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে পৃথকভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেন বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদার ও বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের সমর্থক নেতা কর্মীরা।

সকাল সাড়ে ১০টার দিকে সাবেক সংসদ সদস্য শহিদুল আলম তালুকদারের পক্ষে তার স্ত্রী সালমা আলম লিলির নেতৃত্বে একটি র‌্যালিটি বের হয়।

এছাড়া বেলা সাড়ে এগারোটার দিকে বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার একেএম ফারুক আহমেদ তালুকদারের পক্ষে বাউফল পৌর বিএনপির সাবেক সভাপতি মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে বর্ণাঢ্য র‌্যালি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

মো.আরিফুল ইসলাম বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD