বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:১০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
জনগণ চাইলে নির্বাচনে অংশ নেব — সাংবাদিক হাফিজুল ইসলাম শান্ত উজিরপুরে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন বরিশালে বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে কুইজ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা কুয়াকাটা সৈকতে ভেসে এলো ৮ ফুট লম্বা মৃত ইরাবতী ডলফিন বরিশাল কালেক্টরেট স্কুলের এসএসসি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা কলাপাড়ায় স্যাডো ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়ালেন সদর আসনের এম পি সরোয়ার বরিশালে বাল্যবিবাহ প্রতিরোধ ও নারী শিক্ষার গুরুত্ব সম্পর্কে উঠান বৈঠক বরিশালে অবসরপ্রাপ্ত শিক্ষকদের অবসর ভাতা ও কল্যাণ ভাতার দাবিতে মানববন্ধন পটুয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি আবু জাফর সাধারণ সম্পাদক বিদ্যুৎ পাল বাউফলে নার্সিং ইনস্টিটিউটে শিক্ষক সংকট,পরিচ্ছন্নতার দায়িত্বে অধ্যক্ষ বাউফ‌লে স্কোপলামিন (‘শয়তানের নিশ্বাস’) চক্রের মূল হোতাসহ গ্রেপ্তার ৪ পটুয়াখালী সরকারি নার্সিং ইনস্টিটিউটে ভর্তি ফিতে অনিয়মের অভিযোগ উঠেছে মাহামুূদা সুলতানার বিরুদ্ধে রুপাতলীতে বর্ণাঢ্য আয়োজনে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পিং-এর শুভ উদ্বোধন স্কাউটস দিবসে কলাপাড়ায় র‍্যালী ও স্কাউট ওন
ভোট যেন না হয় সে ষড়যন্ত্র চলছে : সরোয়ার

ভোট যেন না হয় সে ষড়যন্ত্র চলছে : সরোয়ার

Sharing is caring!

বাংলাদেশে যাতে ভোট না হয়, গণতন্ত্রের বিপর্যয় ঘটে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় না আসতে পারে—সেজন্য এখনও কিছু লোক ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বরিশাল-৫ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মো. মজিবর রহমান সরোয়ার।

দলীয় মনোনয়ন পাওয়ার পর বৃহস্পতিবার বরিশাল নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলে জেলা ও মহানগর বিএনপি আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

সরোয়ার বলেন, সকল ষড়যন্ত্রের দাতভাঙা জবাব দিতে হবে। ১৬ বছর ভোট দিতে দেওয়া হয়নি, জনগণ মুখিয়ে আছে এখন ভোট দেওয়ার জন্য।

যারা বিএনপির প্রকৃত রাজনীতি করেন, যারা ধানের শীষকে ভালোবাসেন তারা ভোট এখানেই দেবে।

তিনি বলেন, আমাদের হারানোর জায়গা নেই, আমাদের পালানোর জায়গা নেই।

আমাদের তো এই মাটিতে থাকতে হবে, এই মাটিতে থেকে যুদ্ধ করতে হবে, রাজনীতি করতে হবে।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ আমাদের থেকে সচেতন কম নয়। আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে নৌকা লাগিয়ে ধানের শীষে আমাকে ভোট দিয়েছেন।

বাংলাদেশের ইতিহাসে এরকম ঘটনা আর কোথাও ঘটেনি। বরিশালের মানুষ জানে, কখন আমাদের সঙ্গে থাকলে পরাজিত হবে না, বরং সবসময় জয়ী হবে।

বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ লাঠি নিয়ে  ২৮ অক্টোবর মৃত লাশের ওপর ড্যান্স করেছে, তাদের মানুষ মারতে কোনো দ্বিধা নেই।

শেখ হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে আমাদের অনেক লোক হারিয়ে গেছে। আওয়ামী লীগ আজ কলকাতায় তাদের সাইনবোর্ড লাগিয়েছে।

সেখান থেকে সাইনবোর্ডগুলো না খুললে মোদির কপালে দুঃখ আছে।

তিনি বলেন, আমাদের এই গণ-অভ্যুত্থান ব্যর্থ করলে দেশ থাকবে না, গণতন্ত্র থাকবে না, স্বাধীনতা থাকবে না।

যদি কেউ উল্টাপাল্টা করতে চায়, তাহলে বিএনপি মাঠে থাকবে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে।

মতবিনিময় সভায় মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বিএনপির নেতৃবৃন্দ বলেন, কোনো বিভেদ নয়, অতীতের সব ভুলে আমরা কেবল দলের মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থীর পক্ষেই থাকবো। আমাদের মধ্যে যাতে কোনো বিভেদ সৃষ্টি না হয় সেদিকে সজাগ থেকে একযোগে কাজ করব।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD