বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাউফলে শহিদুল আলম তালুকদারকে কারন দর্শানো নোটিশ বাউফ‌লে আওয়ামী লীগ নেতার বিএনপিতে যোগদান  বরিশালে তারেক রহমানের আগমন উপলক্ষে শিক্ষক-কর্মচারী ঐক্য জোটের শুভেচ্ছা র‌্যালি অনুষ্ঠিত কুয়াকাটায় ফ্রি হোটেল ম্যানেজমেন্ট ও ই-টিকেটিং কোর্সের শুভ উদ্বোধন কলাপাড়া পৌর ওয়ার্ড বিএনপির উঠান বৈঠক বাউফলে জামায়াতের আমিরের আগমন উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত স্বেচ্ছাসেবক দল নেতা তারিক সুলাইমানের উদ্যোগে ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ দাবি আদায় না হলে ভোটে অংশ না নেওয়ার আল্টিমেটাম পায়রাবন্দর কর্মচারীদের বাউফলে ২টি দোকান ও ২টি বসত ঘর আগুনে ভস্মীভূত কলাপাড়ায় ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল এবং সমাবেশ পটুয়াখালী জেলা জাসাসের আহবায়ক কমিটি অনুমোদন রাহাত আহবায়ক কায়ুম জুয়েল সদস্য সচিব পটুয়াখালীতে মায়ো ক্লিনিকে ভুল চিকিৎসায় প্রসূতির মৃত্যুর অভিযোগ আমরা চাই দল মত নির্বিশেষে সকল মানুষকে এক জায়গায় নিয়ে আসতে। বিএনপি প্রার্থী …এবিএম মোশাররফ হোসেন দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে- আল্লামা মামুনুল হক গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব
৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কলাপাড়া যুবদলের র‍্যালী ও যুব সমাবেশ

৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কলাপাড়া যুবদলের র‍্যালী ও যুব সমাবেশ

{"capture_mode":"AutoModule","faces":[]}

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ

বর্নাঢ্য আয়োজনে পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(০২ নভেম্বর) বিকেল ০৪ টায় দলীয় কার্যালয় থেকে এক বর্নাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি পৌরশহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়। এর আগে উপজেলার সকল ইউনিটের নেতা-কর্মীরা মিছিল নিয়ে দলীয় কার্যালয়ের সামনে এসে মিলিত হয়।

উপজেলা যুবদলের সভাপতি(ভারপ্রাপ্ত) মোঃ হারুন-অর-রশিদ’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং সিনিয়র সহ-সভাপতি জাফরুজ্জামান খোকন হাওলাদার।

উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মজিবর রহমান হাওলাদার এবং পৌর যুবদলের যুগ্ম আহবায়ক নাসির উদ্দীন রতনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট হাফিজুর রহমান চুন্নু, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারন সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী।

উপজেলা বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম তালুকদার,  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিশ্বাস শফিকুর রহমান টুলু, সাংগঠনিক সম্পাদক খন্দকার নাসির উদ্দীন, কলাপাড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার এবং তারেক আমান সুমন।

এসময় উপজেলা যুবদল,পৌর যুবদল সহ বিএনপির সকল ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষণা অনুযায়ী বিএনপি একক ক্ষমতা গ্রহণ করবেনা। আমারা জাতীয় সরকার গঠন করতে চাই।

তিনি আরও বলেন, আওয়ামীলীগের দূর্নীতিবাজ নেতারা পালিয়ে গেছে। কিন্তু তাদের মধ্যে যারা সাধারণ নেতাকর্মী তারা সম্মানের সাথে এ দেশে বসবাস করবেন।

আমারা আওয়ামী লীগের দেখানো পথে হাটতে চাইনা।আগামী নির্বাচনে বিএনপি ইনশাআল্লাহ জয়লাভ করবে।

তাই এলাকার উন্নয়নের স্বার্থে ধানের শীষ মার্কায় ভোট কামনা করেন তিনি।

 

মোয়াজ্জেম হোসেন

কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD