সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার লৌহ শ্রমিকদল বরিশাল মহানগর ৪ নং পলাশপুর শাখার ইফতার অনুষ্ঠিত ছাত্রদল বিএম কলেজ শাখার ইফতার মাহফিল দারিদ্র্য বিমোচনে যাকাতের ভূমিকা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
আনন্দঘন পরিবেশে আলিপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

আনন্দঘন পরিবেশে আলিপুর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

Sharing is caring!

কলাপাড়া(পটুয়াখালী) প্রতিনিধিঃ

বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে আলিপুর বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

মৎস্য বন্দর হিসেবে পরিচিত পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ১টি গুরুত্বপূর্ণ বাজার এই আলিপুর বাজার।

শনিবার সকাল আটটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত নিরবিচ্ছিন্ন হয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনের সাতটি পদের অধীনে ১৮ জন প্রার্থী তাদের প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে আলহাজ্ব মো. আবু হানিফ খান সভাপতি এবং মোহাম্মদ আলমগীর হোসেন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

কমিটির অন্যান্য নির্বাচিত সদস্যরা হলেন, সহ-সভাপতি হাজী মুহাম্মদ মহিবুল্লাহ মুসাল্লি, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন হাওলাদার, কোষাধ্যক্ষ সাইদুর রহমান তুহিন, প্রচার সম্পাদক মোহাম্মদ রেদওয়ান এবং দপ্তর সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম খান।

জানা গেছে, গত ৯ অক্টোবর নির্বাচনী তফসিল ঘোষণার পর প্রার্থী এবং তাদের কর্মী-সমর্থকরা দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেছেন।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও নির্বাচন পরিচালনাকারী প্রিজাইডিং অফিসার মোহাম্মদ মনিরুজ্জামান খান বলেন, আলীপুর বাজার ব্যবসায়ী কমিটি নির্বাচন ২০২৫ এ মোট ভোটার সংখ্যা ছিল ৭১১ জন। মোট পদ ০৭ টি,  প্রতিদ্বন্দ্বী প্রার্থী সংখ্যা ১৮ জন।

নির্বাচনে সভাপতি প্রার্থী সংখ্যা ছিল চারজন, সহ-সভাপতি দুইজন, সাধারণ সম্পাদক তিনজন, সহ-সাধারণ সম্পাদক ৩জন, কোষাধ্যক্ষ দুইজন, প্রচার সম্পাদক দুইজন এবং দপ্তর সম্পাদক পদে দুইজন প্রতিদ্বন্দ্বিতা করেছেন।

আমাদের এই টীমে সহকারী প্রিজাইডিং অফিসার ছিল ০৪ জন, পোলিং অফিসার ০৮ জন, নির্বাচন পরিচালনা পর্ষদের সদস্য ১০ জন, পুলিশ বাহিনী, আনসার, ডি বি সহ মোট ২০ জন সদস্য নির্বাচন পরিচালনা কাজে সহযোগিতা করেছেন।

অত্যন্ত সুষ্ঠু, সুন্দর, উৎসাহ, উদ্দীপনা ও আনন্দ মুখর পরিবেশে ভোটারেরা ভোটাধিকার প্রয়োগ করছেন। তিনি আরও বলেন, ৬৯৪ জন ভোটার অর্থাৎ ৯৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

স্থানীয় সকল ভোটার ও সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতার কারণে সুন্দর একটি অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে দাবি করেন এই কর্মকর্তা।

মোয়াজ্জেম হোসেন
কলাপাড়া

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD