বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঈদের চতুর্থ দিনে কুয়াকাটায় পর্যটকদের ঢল সৈকতে মোটরসাইকেলের অবাধ বিচরন, ঝুঁকিতে শিশু ও পর্যটক সম্পাদক পদে সবার পছন্দ এ্যাড আবুল কালাম আজাদ ইমন কলাপাড়ায় আগাম ঈদ উদযাপন করছে  ৮ গ্রামের ১০ হাজার মানুষ কলাপাড়ায় অদম্য-৯৭ ব্যাচের ইফতার অনুষ্ঠিত কুয়াকাটায় মানববন্ধনের জেরে শ্রমিক দল নেতাকে হত্যাচেষ্টা, পটুয়াখালীর কালাইয়াতে বিপুল পরিমাণ মাদক ও বার্মার সুল্কফাকি দেওয়া চোরাই সুপারি জব্দ ঢাকা দোহা থানার চাঞ্চল্যকর হত্যা মামলার পলাতক আসামী রিয়াজুল র‌্যাবের হাতে গ্রেপ্তার মেহেন্দিগঞ্জে ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে অর্থ বিতরন বিতরণ পটুয়াখালীর গলাচিপায় চাঁদার দাবিতে খেয়াঘাটে হামলা-ভাঙচুর, অর্থ লুটপাট আসন্ন পবিত্র ঈদঁউল ফিতর উপলক্ষে নিত্য প্রয়োনিয় পন্যর দাম স্থিতিশীল ও পরিবহন খাত নিয়ন্ত্রণ রাখতে র‌্যাব ৮ এর অভিযান বরিশাল সিটি কর্পোরেশনের ৫ম প্রশাসক বিলকিস জাহান শিরিনকে ছাত্রদলের ফুলেল শুভেচ্ছা ঈদ-উল-ফিতর উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করেছে বরিশাল বেসরকারি সার্ভেয়ার এসোসিয়েশন অনৈতিক ভিডিও ভাইরলের ঘটনায় খেপুপাড়া  বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরখাস্ত কলাপাড়ায় ১৪ হাজার টাকার জাল নোটসহ যুবক গ্রেফতার
জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে প্রশাস‌নিক কর্মকর্তা‌কে শোকজ

জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে প্রশাস‌নিক কর্মকর্তা‌কে শোকজ

Sharing is caring!

মো.আরিফুল ইসলাম,প্রতিনিধি বাউফল:

পটুয়াখালীর বাউফল উপজেলার কাছিপাড়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মাহামুদুল হাসানকে জেলেদের চাল বিতরণে অনিয়মের অভিযোগে শোকজ করা হয়েছে।

গতকাল বৃহস্প‌তিবার তা‌কে ওই নো‌টিশ প্রদান করা হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের বরাদ্দকৃত জেলেদের জন্য চাল বিতরণের সময় প্রতিজনকে ২৫ কেজি করে চাল দেওয়ার কথা থাকলেও, তিনি ২০ কেজি করে চাল বিতরণ করেছেন।

এ ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয় এবং তাদের অভিযোগ পেয়ে বিভিন্ন পেপার পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।

অভিযোগের ভিত্তিতে উক্ত বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসেন। পরে (১৬ অক্টোবর ২০২৫) মাহামুদুল হাসানকে শোকজ নোটিশ দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানান, এ বিষয়ে লিখিত জবাব চাওয়া হয়েছে।

তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে যথাযথ প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো.আরিফুল ইসলাম বাউফল প্রতিনিধি

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © crimeseen24.com-2024
Design By MrHostBD